মৌলভীবাজার প্রতিনিধি | ০৪ সেপ্টেম্বর, ২০১৮
গহিন বনের সাপ ফনিমনসা এদের ইংরেজি নাম Green Cat Snake বৈজ্ঞানিক নাম Boiga cyanea। এরা বনাঞ্চলে থাকে। কিন্তু বনাঞ্চলের এই ফনিমনসা ডিম পেড়েছে লোকালয়ে এসে।
গহীন বনাঞ্চল থেকে জীপ গাড়িতে চড়ে কলার ছড়ির সাথে লোকালয়ে ছুটে আসা সবুজ ফনিমনসা সাপটি ৪ টি ডিম পেড়েছে। মৌলভীবাজারের শ্রীমঙ্গলে বাংলাদেশ বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনে সোমবার ভোরে সাপটি একে একে ৪টি ডিম দেয়।
বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনের চেয়ারম্যান সিতেশ রঞ্জন জানান, উপজেলার শিশির বাড়ির একটি লেবু বাগান থেকে একটি জীপে করে বেশ কিছু পাহাড়ী কলার ছড়ি শহরে বিক্রির জন্য নিয়ে আসার পথে শহরের কালীঘাট রোডে স্থানীয়দের চোখে পড়ে গাড়িতে একটি সবুজ রং এর ফনিমনসা নরাচড়া করছে। ড্রাইভার গাড়ি থামিয়ে সাপটিকে মারতে চাইলে অসিত দেব নামে স্থানীয় এক যুবক এতে বাঁধা দিয়ে সাপটিকে ধরে বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনে খবর দেয়। সেবা ফাউন্ডেশনের পরিচালক সজলদেব সেখান থেকে এটিকে উদ্বার করে নিয়ে আসেন তাদের বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনে। পরবতীতে সাপটিকে অসুস্থ মনে করে সুস্থ উ অপেক্ষায় রাখা অবস্থায় সোমবার ভোরে ফনিমনসা সেখানে ৪টি ডিম দেয়। সাপটি উদ্বার হওয়ার কয়েকদিন পর ছেড়ে দেয়ার কথা ছিলো। কিন্তু কয়েকদিন ধরে সাপটির নড়াচড়া একটু কম দেখে তিনি ধারনা করছিলেন হয় অসুস্থ না হয় ডিম দিতেপারে।
বন্যপ্রানী সেবক ও সংরক্ষক তানিয়া খান জানান, এ জাতীয় সাপ ডিম পাড়ার পর ২৮ থেকে ৩২ দিন ডিমে তা দেয়। তারা ডিম থেকে বাচ্চা ফোটানো পর্যন্ত অপেক্ষা করে পড়ে লাউয়াছড়া বনে সাপটিকে অবমুক্ত করবেন।