জৈন্তাপুর প্রতিনিধি | ০৪ সেপ্টেম্বর, ২০১৮
সিলেটের জৈন্তাপুর উপজেলায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান অনুর্ধ্ব-১৭ জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন হয়েছে।
মঙ্গলবার (৪ সেপ্টেম্বর) সকাল ১১টায় ঐতিহাসিক জৈন্তাপুর রাজবাড়ী ফুটবল মাঠে সরকারের ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি, সিলেট-৪ আসনের সংসদ সদস্য ইমরান আহমদ প্রধান অতিথি হিসেবে টুর্নামেন্টের উদ্বোধন করেন।
জৈন্তাপুর উপজেলা প্রশাসনের আয়োজনে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সহযোগিতায় উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জৈন্তাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মৌরীন করিম।
বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জৈন্তাপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব মো. জয়নাল আবেদীন, জৈন্তাপুর উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি কামাল আহমদ, সহকারি কমিশনার (ভূমি) মুনতাসির হাসান পলাশ, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক লিয়াকত আলী, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক ডেপুটি কমান্ডার আনোয়ার হোসেন, ভাইস চেয়ারম্যান বশির উদ্দিন, মহিলা ভাইস চেয়ারম্যান জয়মতি রানী, ২নং জৈন্তাপুর ইউপি চেয়ারম্যান এখলাছুর রহমান, ১নং নিজপাট ইউপি চেয়ারম্যান মঞ্জুর এলাহী সম্রাট, ৩নং চারিকাটা ইউপি চেয়ারম্যান শাহ আলম চৌধুরী তোফায়েল, ৬নং চিকনাগুল ইউপি চেয়ারম্যান আমিনুর রশীদ, জৈন্তাপুর প্রেসক্লাবের সভাপতি উপাধ্যক্ষ শাহেদ আহমদ, জৈন্তাপুর অনলাইন প্রেসক্লাবের সভাপতি ময়নুল মুরসালিন রুহেল, সাধারণ সম্পাদক মো. রেজওয়ান করিম সাব্বির, জৈন্তাপুর উপজেলা যুবলীগের আহ্বায়ক আনোয়ার হোসেন, জৈন্তাপুর উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম, নিজপাট ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আতাউর রহমান বাবুল।
এছাড়া আওয়ামী লীগ নেতা কামরুজ্জামান, উপজেলা ছাত্রলীগের সাবেক সদস্য আমিন আহমদ, বিভিন্ন পত্রিকার সাংবাদিকবৃন্দ, উপজেলা আওয়ামী লীগ ও তার সহযোগী অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ, সরকারি বিভিন্ন দপ্তরের প্রধানসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন৷
প্রধান অতিথি ইমরান আহমদ এমপি বলেন, জৈন্তাপুর উপজেলা অতীতে প্রাথমিক স্কুল পর্যায়ে বঙ্গবন্ধু ও বঙ্গমাতা ফুটবল টুর্নামেন্টে উপজেলা, জেলা, বিভাগ অতিক্রম করে শিরোপা জয় করে গৌরব এবং ইতিহাস তৈরি করেছে৷ তারই ধারাবাহিকতায় ফুটবল টুর্নামেন্টের আয়োজন শুরু হলেই জৈন্তাপুর উপজেলার নাম সবার উপরে চলে আসে৷ এছাড়া বঙ্গমাতা গোল্ডকাপ বিজয়ী টিমের অনেকেই সুনামের সাথে জাতীয় পর্যায়ে খেলছে৷ তাই আজকের টুর্নামেন্টসহ প্রতিটি টুর্নামেন্ট থেকে অনেক খেলোয়াড় নির্বাচিত হবেন। পরবর্তীতে নির্বাচিত খেলোয়াড়দের বিকেএসপির মাধ্যমে প্রশিক্ষণ দেওয়া হবে। প্রশিক্ষণে যারা ভাল করবে সে সকল খেলোয়াড়রা জাতীয় টিমে খেলার সুযোগ পাবে৷ এছাড়া আমি আশাবাদ ব্যক্ত করছি অনুর্ধ্ব-১৭ খেলায় হতে একটি টিম বের হয়ে জাতীয় পর্যায়ে আমাদেরকে নিয়ে যাবে৷