Sylhet Today 24 PRINT

সুনামগঞ্জ ও কুলাউড়ায় ভেজালবিরোধী অভিযান, জরিমানা

সুনামগঞ্জ ও কুলাউড়া প্রতিনিধি |  ০৮ জুলাই, ২০১৫

সুনামগঞ্জ ও কুলাউড়া শহরের বিভিন্ন রেস্তোরা ও মুদির দোকানে ভেজাল বিরোধী অভিযান চালিয়েছে ভ্রাম্যমান আদালত। বুধবার দুপুরে পরিচলিত এসব অভিযানে এই দুই স্থানের বিভিন্ন প্রতিষ্ঠানকে জরিমানা করে আদালত।

সুনামগঞ্জে ১২টা থেকে বেলা ৪টা পর্যন্ত পরিচালিত অভিযানে ৯টি প্রতিষ্ঠানকে ২লক্ষ ১৯হাজার টাকা জরিমানা করা হয়।

ভ্রাম্যমান আদালত সূত্রে জানা যায়, রমজান মাস উপলক্ষে শহরের পুরাতন বাসস্টেশন, স্টেশন রোড, ওয়েজখালী ও কাজীর পয়েন্ট এলাকায় অবস্থিত রেস্তোরা গুলোতে ভ্রাম্যমান আদালত অভিযান চালায়। ভোক্তা অধিকার সংরক্ষন আইন ৯ এ আওতায় অপরিস্কার ও অস্বাস্থ্যকর পরিবেশে পচা বাসি খাবার তৈরী বিক্রি ও রাখার দায়ে থ্রী ষ্টার হোটেলকে ২হাজার, দেশবন্ধু মিষ্টান্ন ভান্ডারকে ৫০ হাজার, হক হোটেল এন্ড রেস্টুরেন্টকে ৩০হাজার, আহনাফ রেস্টুরেন্টকে ৩০হাজার, রান্নাঘর রেস্টুরেন্টকে ৩০হাজার, কুটুমবাড়ি রেস্টুরেন্টকে ৩০হাজার, মর্ডান রেস্টুরেন্টকে ২০হাজার টাকা, মাখন মিয়া রেস্টুরেন্টকে ২০হাজার টাকা ও দিয়া রেস্টুরেন্টকে ৫হাজার টাকা জরিমানা করা হয়।

র‌্যাব-৯ এর সুনামগঞ্জ অঞ্চলের কোম্পানী কমান্ডার মেজর আব্দুল্লাহ আল মামুনের সহায়তায় ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট সম্রাট খ্রীষা।

এদেকি কুলাউড়া উপজেলার ৪টি হোটেল ও ১টি মুদি দোকানে ভেজাল বিরোধী টাস্কফোর্স অভিযান পরিচালনা করে ১১ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে।

দুপুর ২ টা থেকে সাড়ে ৪টা পর্যন্ত নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার ভূমি মোহাম্মদ আলমগীর হোসেনের নেতৃত্বে পুলিশ ও স্বাস্থ্য বিভাগ ভেজাল বিরোধী যৌথ এ অভিযান পরিচালনা করে।

টাস্কফোর্স সূত্রে জানা যায়, অপরিছন্নতা, পঁচা-বাসি খাবার সংরক্ষনের জন্য ভূক্তা অধিকার ও সংরক্ষণ আইন, ২০০৯ এর ৫৩ ও ৫১ ধারায় হাকালুকি রেষ্টুরেন্ট থেকে ৫শত টাকা, ইষ্টার্ন রেষ্টুরেন্ট থেকে ৫হাজার টাকা, পাকশি রেষ্টুরেন্ট থেকে ৩হাজার টাকা, সিকন্দর স্টোর থেকে ২হাজার টাকা, শাহপরান রেষ্টুরেন্ট থেকে ৫শত টাকাসহ মোট ১১হাজার টাকা জরিমানা করা হয়।

কুলাউড়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ আলমগীর হোসেন টাস্কফোর্স অভিযানের সত্যতা নিশ্চিত করেছেন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.