Sylhet Today 24 PRINT

গোলাপগঞ্জের মেয়র পদে মনোনয়ন সংগ্রহের আহবান জেলা বিএনপির

সিলেটটুডে ডেস্ক |  ০৪ সেপ্টেম্বর, ২০১৮

আসন্ন গোলাপগঞ্জ পৌরসভার মেয়র পদে উপনির্বাচনে অংশগ্রহণের জন্য বিএনপি দলীয় মেয়র পদে মনোনয়ন প্রত্যাশীদের মনোনয়নপত্র সংগ্রহের জন্য আহবান জানিয়েছে সিলেট জেলা বিএনপি।

মঙ্গলবার (৪ সেপ্টেম্বর) গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ আহবান জানান জেলা বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মাহবুবুর রব চৌধুরী ফয়সল।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, ৭ সেপ্টেম্বর শুক্রবার বিকেল ৫টার মধ্যে মনোনয়ন প্রত্যাশীদের জেলা বিএনপির সভাপতি আবুল কাহের চৌধুরী শামীমের কাছ থেকে মনোনয়নপত্র সংগ্রহ করে জেলা বিএনপির সভাপতি বরাবর জমা দেয়া যাবে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.