Sylhet Today 24 PRINT

গোলাপগঞ্জে ভারতীয় মদসহ মাদক ব্যবসায়ী আটক

গোলাপগঞ্জ প্রতিনিধি |  ০৪ সেপ্টেম্বর, ২০১৮

সিলেটের গোলাপগঞ্জ ভারতীয় মদসহ বিলাল আহমদ (৩৫) নামক এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে গোয়েন্দা পুলিশ।

সোমবার মধ্যরাতে উপজেলার পৌর এলাকার কদমতলী থেকে তাকে আটক করা হয়।

বিলাল আহমদ পৌর এলাকা রনকেলী দিঘিরপার গ্রামের মজনু মিয়ার পুত্র।

জানা যায়, সোমবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে সিলেট জেলা গোয়েন্দা শাখা দক্ষিণ জোনের এসআই শহিদুল আলমের নেতৃত্বে একদল পুলিশ পৌর এলাকার কদমতলীতে অভিযান চালায়। এ সময় বিলাল আহমদকে অফিসারস চয়েজ ব্রান্ডের ১৩ বোতল মদসহ আটক করা হয়।

সিলেট জেলা গোয়েন্দা পুলিশ দক্ষিণের জোনের অফিসার ইনচার্জ কামাল হোসেন মাদক ব্যবসায়ী আটকের বিষয়টি নিশ্চিত করেন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.