Sylhet Today 24 PRINT

বিশ্বনাথে বিএনপি নেতা গ্রেপ্তার

বিশ্বনাথ প্রতিনিধি |  ০৪ সেপ্টেম্বর, ২০১৮

নাশকতা সৃষ্টির পায়তারার অভিযোগে সিলেটের বিশ্বনাথ উপজেলা বিএনপি নেতা আবারক আলী মেম্বারকে (৫০) গ্রেপ্তার করেছে থানা পুলিশ।

মঙ্গলবার (৪ সেপ্টেম্বর) ভোর রাতে তার নিজ গ্রামের বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

আবারক আলী উপজেলার দৌলতপুর ইউনিয়নের করপাড়া গ্রামের মৃত আসদ আলীর ছেলে।

গ্রেপ্তারের পর ওই দিন দুপুরে আদালতের মাধ্যমে তাকে জেলহাজতে পাঠানো হয়েছে বলে এসআই স্বাধীন সরকার জানিয়েছেন।

জানা গেছে, চলিত বছরের ৪ ফেব্রুয়ারি পুলিশের অনুমতি ছাড়া বিশ্বনাথে মিছিল ও লিফলেট বিতরণ করে নাশকতা সৃষ্টির পায়তারা করা হয়। এরই প্রেক্ষিতে নাশকতার অভিযোগ এনে ওই দিন রাতে থানা পুলিশের এসআই শফিকুল ইসলাম বাদী হয়ে বিশেষ ক্ষমতা আইনে ওই মামলাটি দায়ের করেন, (মামলা নং ৪)। মামলায় বিশ্বনাথ উপজেলা বিএনপির ১১ জনের নাম উল্লেখসহ আরও ৪০ জনকে অজ্ঞাতনামা আসামি করা হয়।

গ্রেপ্তারের সত্যতা স্বীকার করে থানার ওসি শামসুদ্দোহা পিপিএম বলেন, বিশেষ ক্ষমতা আইনে দায়েরকৃত মামলায় অভিযুক্ত হিসেবে বিএনপি নেতা আবারক আলীকে গ্রেপ্তার করা হয়েছে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.