Sylhet Today 24 PRINT

কমলগঞ্জে দরিদ্র শিক্ষার্থীদের আর্থিক সহায়তা

কমলগঞ্জ প্রতিনিধি |  ০৪ সেপ্টেম্বর, ২০১৮

মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার শমশেরনগর দুস্থ কল্যাণ সমিতির উদ্যোগে দরিদ্র ৫০ জন শিক্ষার্থীর মাঝে নগদ ৫০০ টাকা করে আর্থিক সহায়তা প্রদান করা হয়।

মঙ্গলবার (৪ সেপ্টেম্বর) বেলা ৩টায় শমশেরনগর রেলওয়ে স্টেশন সংলগ্ন উন্মুক্ত স্থানে আনুষ্ঠানিকভাবে এ সহায়তা প্রদান করা হয়।

শমশেরনগর দুস্থ কল্যাণ সমিতির সভাপতি আলহাজ্ব সৈয়দ জসিম উদ্দীনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে এ সহায়তা প্রদান করেন সংস্থার যুক্তরাজ্য শাখার সভাপতি সৈয়দ নজমুল ইসলাম চৌধুরী।

অর্থ সহায়তা প্রদানকালে আরও উপস্থিত ছিলেন শমশেরনগর দুস্থ কল্যাণ সমিতির সদস্য সচিব কবি আব্দুস শহীদ সাগ্নিক ও সাবেক ইউপি সদস্য শেলী রানী পাল।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.