Sylhet Today 24 PRINT

সুনামগঞ্জ-জগন্নাথপুর সড়কে নিয়ন্ত্রণ হারিয়ে লেগুনা খাদে, আহত ১৩

জগন্নাথপুর প্রতিনিধি |  ০৪ সেপ্টেম্বর, ২০১৮

সুনামগঞ্জের জগন্নাথপুরে যাত্রীবাহী লেগুনা নিয়ন্ত্রণ হারিয়ে সুনামগঞ্জ-জগন্নাথপুর সড়কে পাশের খাদে পড়ে নারী ও শিশুসহ কমপক্ষে ১৩ জন যাত্রী আহত হয়েছেন।

মঙ্গলবার (৪ সেপ্টেম্বর) দুপুরে জগন্নাথপুর-সুনামগঞ্জ সড়কের খাশিলা নামক স্থানে এ দুর্ঘটনাটি ঘটে।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, মঙ্গলবার ২টার দিকে জগন্নাথপুর থেকে যাত্রী নিয়ে ছয়হারা এলাকায় উদ্দেশ্যে যাওয়ার পথে খাশিলা নামক স্থানে সড়কের পাশে থাকা খাদের পড়ে গেলে দুর্ঘটনাটি ঘটে। এসময় গাড়িতে থাকা ১৩ জন যাত্রী আহত হন।

দুর্ঘটনায় আহত যাত্রীদের স্থানীয় পথচারীরা উদ্ধার করেন হাসপাতালে প্রেরণ করেন। আহতদের মধ্যে গুরুতর অবস্থায় মাহমুদ মিয়াকে (৪০) সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়। তিনি দক্ষিণ সুনামগঞ্জ উপজেলার সিদুয়াখাই গ্রামের বাসিন্দা। এছাড়া অন্যান্য আহতদের স্থানীয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রেরণ করা হয়েছে।

খবর পেয়ে জগন্নাথপুর থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.