Sylhet Today 24 PRINT

দ্বিতীয়বারের মতো মেয়র হিসেবে আজ শপথ নেবেন আরিফ

শপথ নেবেন নবনির্বাচিত ৩৬ কাউন্সিলরও

নিজস্ব প্রতিবেদক |  ০৫ সেপ্টেম্বর, ২০১৮

টানা দ্বিতীয়বারের মতো আজ সিলেট সিটি করপোরেশনের মেয়র হিসেবে শপথ নেবেন আরিফুল হক চৌধুরী। আজ (বুধবার) সকাল ১০টায় গণভবনে তিনি শপথ গ্রহণ করবেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাকে শপথবাক্য পাঠ করাবেন।

আরিফুল হক ছাড়াও সিলেটের সিটির নবনির্বাচিত ২৭ কাউন্সিলর ও সংরক্ষিত ওয়ার্ডের ৯ নারী কাউন্সিলরও আজ শপথ গ্রহণ করবেন।

শপথ গ্রহণের জন্য আরিফুল হকসহ সব কাউন্সিলররা ইতোমধ্যে ঢাকা পৌঁছেছেন বলে জানা গেছে।

গত ৩০ জুলাই সিলেট সিটি করপোরেশনের নির্বাচন অনুষ্ঠিত হয়। এতে প্রতিদ্বন্দ্বি প্রার্থী বদরউদ্দিন আহমদ কামরান থেকে এগিয়ে থাকলেও দুটি কেন্দ্রের ভোটগ্রহণ স্থগিত থাকায় মেয়র পদের ফলাফল ঘোষিত হয়নি। পরে ১১ আগস্ট স্থগিত দুটি কেন্দ্রে পুণঃনির্বাচন অনুষ্ঠিত হয়। এই দুই কেন্দ্রের ফলাফলের ভিত্তিতে বিএনপির নেতা আরিফুল হক চৌধুরীকে মেয়র পদে বিজয়ী ঘোষণা করা হয়।

এর আগে ২০১৩ সালের ২১ জুলাই প্রথমবারের মত সিলেট সিটি করপোরেশনের মেয়র নির্বাচিত হন আরিফুল হক। সেবারও গণভবনে শেখ হাসিনার কাছ থেকে শপথ গ্রহণ করেন তিনি।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.