Sylhet Today 24 PRINT

ভোলাগঞ্জে ট্রাক চাপায় মোটরসাইকেল আরোহী নিহত

নিজস্ব প্রতিবেদক |  ০৫ সেপ্টেম্বর, ২০১৮

সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার ভোলাগঞ্জে ট্রাক চাপায় সুজ্জাত আহমদ (২৫) নামের এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরো এক আরোহী।

মঙ্গলবার সন্ধ্যা ৭টার দিকে ভোলাগঞ্জ-কোম্পানীগঞ্জ সড়কের পাড়ুয়া ব্রিজের কাছে এ দুর্ঘটনা ঘটে। নিহত সুজ্জাত উপজেলার পাড়ুয়া মাঝপাড়ার মিরাস আলীর ছেলে।

প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে পুলিশ জানায়, ভোলাগঞ্জ থেকে সিলেটগামী পাথর বোঝাই ট্রাক চাপায় ঘটনাস্থলেই নিহত হন সুজ্জাত আহমদ। এছাড়া প্রবীর মিত্র নামের আরেক আরোহী আহত হন। তাকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) দিলীপ কান্ত নাথ জানান, ট্রাকচাপায় নিহত যুবকের মরদেহ উদ্ধার করে হাসপাতালের মর্গে পাঠানো হচ্ছে। এছাড়া আহত প্রবীরকে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।’

তাদের চাপা দিয়ে পালিয়ে যাওয়া ট্রাকটি সনাক্ত করার চেষ্টা চলছে বলে জানান তিনি।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.