Sylhet Today 24 PRINT

গোয়াইনঘাটে অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার

গোয়াইনঘাট প্রতিনিধি |  ০৫ সেপ্টেম্বর, ২০১৮

সিলেটের গোয়াইনঘাটে ৫০ বছর বয়সী অজ্ঞাত এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (৫ সেপ্টেম্বর) সকাল ১০ টার দিকে গোয়াইন নদীর খেয়াঘাটের পাশ থেকে এ লাশটি উদ্ধার করা হয়।

গোয়াইনঘাট থানা পুলিশের উপ-পরিদর্শক (এআই জুনেদ আহমদ) জানান, তিনি ও  এসআই মিয়া নাসির উদ্দিন সহ পুলিশ সদস্যরা নদীতে ভাসমান লাশটি উদ্ধার করে থানায় নিয়ে যান।

গোয়াইনঘাট থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল জলিল বিষয়টি নিশ্চিত করে বলেন, সকাল অনুমানিক ১০টার দিকে গোয়াইন নদীর গোয়াইন খেয়াঘাট এলাকা হতে ভাসমান একটি লাশ উদ্ধার করা হয়। লাশটি ময়না তদন্তের জন্য সিলেট এমএজি ওসমানী কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। লাশের পরিচয় সনাক্ত না হওয়ায় এ ঘটনায় এখনও মামলা হয়নি বলেন জানান তিনি।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.