Sylhet Today 24 PRINT

গোলাপগঞ্জে এক রাতে কৃষকের ৫টি গরু চুরি

গোলাপগঞ্জ প্রতিনিধি |  ০৫ সেপ্টেম্বর, ২০১৮

সিলেটের গোলাপগঞ্জের পৌর এলাকায় এক রাতে ৫টি গরু চুরি করেছে সংঘবদ্ধ চোরচক্র। মঙ্গলবার (৪ সেপ্টেম্বর) রাতে উপজেলার পৌরসভার ৬নং ওয়ার্ডের ঘোগারকুল গ্রামের এ ঘটনা ঘটে। এলাকায় গরু চুরি বেড়ে যাওয়ায় কৃষকদের মাঝে আতঙ্ক বিরাজ করছে।

স্থানীয়রা জানান, মঙ্গলবার গভীর রাতে আনুমানিক দেড়টার দিকে চোরচক্র ঘোগারকুল গ্রামের মৃত তৈয়ব আলীর পুত্র কৃষক মঈন উদ্দিনের গোয়ালঘর থেকে ২টি গাভী, ১টি বলদ গরু ও দুটি বাছুর নিয়ে যায়। চোরাইকৃত গরুর খোঁজে বুধবার ভোর থেকেই গ্রামের আরও কয়েকজনকে নিয়ে পার্শ্ববর্তী বিয়ানীবাজার উপজেলা সহ বিভিন্ন স্থানে ঘুরছেন মঈন উদ্দিন।

কৃষক মঈন উদ্দিন বলেন, আমার প্রায় ১ লক্ষ ৮০ হাজার টাকার মূল্যের ৫ টি চুরেরা নিয়ে গেছে। এ ব্যাপারে থানায় লিখিত ভাবে অবহিত করা হয়েছে।

এ ব্যাপারে গোলাপগঞ্জ মডেল থানার ওসি (প্রশাসন) একেএম ফজলুল হক শিবলির সাথে যোগাযোগ করা হলে তিনি এ বিষয়ে অবগত আছেন বলে জানান।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.