Sylhet Today 24 PRINT

বড়লেখায় সাজাপ্রাপ্ত আসামী গ্রেপ্তার

বড়লেখা প্রতিনিধি |  ০৫ সেপ্টেম্বর, ২০১৮

মৌলভীবাজারের বড়লেখায় সাজাপ্রাপ্ত আসামী স্বপন আহমদ খানকে (৩৮) গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার (৫ সেপ্টেম্বর) রাত ৮টার দিকে সদর ইউনিয়নের ডিমাই বাজার থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

আটক স্বপন ইউনিয়নের বিওসি কেছরিগুল গ্রামের মো. কুতুব উদ্দিনের ছেলে।

পুলিশ জানিয়েছে, স্বপন আহমদ খানের বিরুদ্ধে সিআর-৩২/১৫ মামলায় ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড এবং ১ লাখ ৬২ হাজার টাকা জরিমানা, সিআর-১২৮/১৪ মামলায় ৬ মাসের সশ্রম কারাদণ্ড এবং ৩৯ হাজার ৯শ’ টাকা জরিমানা, সিআর-১২৩/১৪ ও ৫৩/১৫ এনআইঅ্যাক্ট মামলায় (বিচারাধীন) আদালতের গ্রেপ্তারি পরোয়ানা ছিল। আদালতের গ্রেপ্তারি পরোয়ানা জারির পর থেকে স্বপন আহমদ পলাতক ছিলেন বলেও জানায় পুলিশ।

বুধবার রাতে বড়লেখা থানার উপ-পরিদর্শক (এসআই) জাহাঙ্গীর আলমের নেতৃত্বে পুলিশ সদর ইউনিয়নের ডিমাই বাজারে অভিযান চালিয়ে স্বপন আহমদ খানকে গ্রেপ্তার করে।

বড়লেখা থানার উপ-পরিদর্শক (এসআই) জাহাঙ্গীর আলম সাজাপ্রাপ্ত আসামীকে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘স্বপনের বিরুদ্ধে দুটি মামলায় সাজা পরোয়ানা ও আদালতে বিচারাধীন আরো দুইটি মামলায় গ্রেপ্তারি পরোয়ানা ছিল। বৃহস্পতিবার তাকে আদালতে হাজির করা হবে।’

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.