Sylhet Today 24 PRINT

আজ বিদ্যুৎ থাকবে না নগরীর কয়েকটি এলাকায়

নিজস্ব প্রতিবেদক |  ০৬ সেপ্টেম্বর, ২০১৮

সিলেট বিদ্যুৎ বিক্রয় ও বিতরণ বিভাগ-১ এর আওতাধীন বিভিন্ন এলাকায় জরুরি মেরামত ও সংরক্ষণ কাজের জন্য আজ বৃহস্পতিবার সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।

এলাকাগুলো হচ্ছে- ১১ কেভি ঘাসিটুলা ফিডারের আওতাধীন শামীমাবাদ আবাসিক এলাকা, কানিশাইল ১ ও ২নং রোড, বেতের বাজার, মজুমদারপাড়া, লামাপাড়া, ঘাসিটুলা, কলাপাড়াসহ আশপাশ এলাকা।

বিউবো বিক্রয় ও বিতরণ বিভাগ-১ এর নির্বাহী প্রকৌশলী স্বাগত সরকার স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। গ্রাহকদের সাময়িক অসুবিধার জন্য দুঃখ প্রকাশ করেছে কর্তৃপক্ষ। তবে নির্ধারিত সময়ের আগে কাজ শেষ হয়ে গেলে তাৎক্ষণিক বিদ্যুৎ সরবরাহ করা হবে বলেও বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.