Sylhet Today 24 PRINT

শ্রীমঙ্গলে চা শ্রমিকদের কর্মবিরতি

অস্থায়ী শ্রমিকদের মজুরী কম দেয়ার দাবি

শ্রীমঙ্গল প্রতিনিধি |  ০৬ সেপ্টেম্বর, ২০১৮

মৌলভীবাজারের শ্রীমঙ্গলের চা বাগানে অস্থায়ী শ্রমিকদের মজুরী কম দেয়ার দাবিতে চা বাগানগুলোতে কর্মবিরতি পালন করেছে চা শ্রমিকরা।

বৃহস্পতিবার (৬ সেপ্টেম্বর) সকাল ৯টা থেকে ১১টা পর্যন্ত উপজেলার ১৫টি চা বাগানে চা বাগানে কর্মবিরতির অংশ হিসেবে বাগানের চা কারখানাগুলোর সামনে অবস্থান নিয়ে বিক্ষোভ করতে থাকে।

জানা যায়, চা বাগানের শ্রমিকদের মজুরি ৮৫ টাকা থেকে বেড়ে ১০২ টাকা করা হয়েছে। কিন্তু গতকাল বুধবার আমরা যখন মজুরী আনতে যায় তখন অস্থায়ী শ্রমিকদের ৮৫ টাকা করে দেওয়া হলে কেউ এই টাকা নেই নি।

সোনাছড়া চা বাগান পঞ্চায়েত সভাপতি কার্তিক নায়েক জানান, চা বাগানে যারা অস্থায়ী শ্রমিক রয়েছেন তারা স্থায়ী শ্রমিকের ন্যায় সকল কাজ সমান সমান করে থাকেন। কিন্তু অস্থায়ী শ্রমিকরা বিভিন্ন সুবিধা পান না। এই অবস্থায় তাদের মজুরীও যদি কম দেওয়া হয় তাহলে তারা কিভাবে কাজ করবে।

চা শ্রমিক সংগঠন বালিশিরা ভ্যালীর সভাপতি বিজয় হাজরা বলেন, শ্রমিকদের মজুরী কম দেওয়ার কারণে শ্রমিকরা কর্মবিরতি ডেকে অবস্থান নিয়েছে। চা বাগানের স্থায়ী শ্রমিক ও অস্থায়ী শ্রমিকরা সকাল থেকে বিভিন্ন চা বাগানের কারখানার সামনে দাঁড়িয়ে তাদের দাবী জানাতে থাকে। পরে মালিক পক্ষের আশ্বাস পেয়ে সকলে যার যার কাজে ফিরে যায়।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.