Sylhet Today 24 PRINT

সালমান শাহ’র ‘হত্যাকারীদের’ বিচারের দাবিতে সংবাদ সম্মেলন

মৌলভীবাজার প্রতিনিধি |  ০৬ সেপ্টেম্বর, ২০১৮

চিত্রনায়ক সালমান শাহ হত্যার বিচারের দাবিতে মৌলভীবাজারের শ্রীমঙ্গলে সংবাদ সম্মেলন করেছে 'সালমান শাহ ভক্ত ঐক্যজোট'।

বৃহস্পতিবার (৬ সেপ্টেম্বর) দুপুরে শ্রীমঙ্গল উপজেলা প্রেসক্লাবে সালমান শাহ ঐক্যজোটের সভাপতি আল-আমিন আহমেদ সংবাদ সম্মেলন করে সালমান শাহ হত্যায় জড়িতদের বিচার দাবি করেন।

এ সময় আরও উপস্থিত ছিলেন সাংগঠনিক সম্পাদক মো. মিজানুর রহমান, সাধারণ সম্পাদক জুনায়েদ খান। বিচারের দাবিতে বক্তব্য দেন সাংবাদিক বিকুল চক্রবর্তী, সাংবাদিক এস কে দাশ সুমন ও বিডি ফিল্ম এর পরিচালক কবি লুৎফুর রহমান।

সংবাদ সম্মেলনে তারা বলেন, সালমান শাহ হত্যার ২২ বছর পেড়িয়ে গেছে। এখনো হত্যায় জড়িতদের শাস্তি হয়নি। বঙ্গবন্ধু হত্যাকারী, জাতীয় চার নেতার হত্যাকারী, যুদ্ধাপরাধী সকলের বিচার বর্তমান সরকার করে যাচ্ছে। আমরা চাই বাংলাদেশের এই চিত্রনায়কের হত্যায় জড়িতদের অতি দ্রুত বিচারের আওতায় এনে কঠিন শাস্তি দেয়া হোক।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.