Sylhet Today 24 PRINT

কোম্পানীগঞ্জে সাজাপ্রাপ্ত দুই পলাতক আসামী গ্রেপ্তার

সিলেটটুডে ডেস্ক |  ০৬ সেপ্টেম্বর, ২০১৮

সিলেটের কোম্পানীগঞ্জে সাজাপ্রাপ্ত দুই পলাতক আসামীকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ।

ফরহাদ হোসেন ও সামছুল আলম নামের সাজাপ্রাপ্ত দুই আসামীকে গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার (৬ সেপ্টেম্বর) ভোর রাতে তাদের বাড়ীতে অভিযান চালিয়ে তাদেরকে গ্রেপ্তার করা হয় বলে গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে পুলিশ।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, ফরহাদ হোসেন উৎমা লামাগ্রামের লিলু মিয়ার পুত্র। তিনি একটি মামলায় সাড়ে তিন বছরের সাজাপ্রাপ্ত আসামী। অপর আসামী সামছুল আলম মেকার কালীবাড়ি গ্রামের মৃত আব্দুর রহমানের পুত্র। একটি মামলায় তিনি পাঁচ বছর তিন মাসের সাজাপ্রাপ্ত আসামী। গ্রেপ্তারকৃত দুইজন দীর্ঘদিন ধরে পলাতক ছিলেন।

গ্রেপ্তার অভিযানে নেতৃত্ব দেন কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল হাই, ওসি তদন্ত দিলীপ কান্তি নাথ, এসআই খায়রুল বাশার, এসআই অমৃত কুমার দেব, এসআই শাহ আলম মিয়া ও এএসআই মুহিবুর রহমান। গ্রেপ্তারকৃতদের জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.