Sylhet Today 24 PRINT

কমলগঞ্জে জাতীয় বিদ্যুৎ ও জ্বালানি সপ্তাহ পালিত

কমলগঞ্জ প্রতিনিধি |  ০৬ সেপ্টেম্বর, ২০১৮

'শেখ হাসিনার উদ্যোগ, ঘরে ঘরে বিদ্যুৎ' এই স্লোগানকে সামনে রেখে অনির্বাণ আগামী কর্মসূচির আওতায় জাতীয় বিদ্যুৎ ও জ্বালানি সপ্তাহ-২০১৮ উপলক্ষে মৌলভীবাজারের কমলগঞ্জে শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

বৃহস্পতিবার (৬ সেপ্টেম্বর) সকাল ১০টায় মৌলভীবাজার পল্লী বিদ্যুৎ সমিতি (পবিস) কমলগঞ্জ আঞ্চলিক অফিসের উদ্যোগে এক শোভাযাত্রা বের করা হয়। পরে উপজেলা পরিষদ সভাকক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

মৌলভীবাজার পল্লী বিদ্যুৎ সমিতির বোর্ড সদস্য মো. কামাল উদ্দিনের সভাপতিত্বে ও উপজেলা স্কাউটস কমিশনার মোশাহিদ আলীর সঞ্চালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন কমলগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মাহমুদুল হক।

বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মো. সিদ্দেক আলী, মৌলভীবাজার জেলা পরিষদ সদস্য অধ্যক্ষ মো. হেলাল উদ্দীন, পবিস কমলগঞ্জ আঞ্চলিক অফিসের উপমহাব্যবস্থাপক মো. মোবারক হোসেন সরকার, উপজেলা কৃষি কর্মকর্তা মো. শামসুদ্দিন আহমেদ, কমলগঞ্জ প্রেসক্লাব সভাপতি বিশ্বজিৎ রায়, সাংবাদিক মুজিবুর রহমান রঞ্জু, সাপ্তাহিক কমলগঞ্জ সংবাদ পত্রিকার সম্পাদক মো. সানোয়ার হোসেন প্রমুখ।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.