ছাতক প্রতিনিধি | ০৬ সেপ্টেম্বর, ২০১৮
ছাতকে জাতীয় বিদ্যুৎ ও জ্বালানি সপ্তাহ উপলক্ষে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (৬ সেপ্টেম্বর) এ উপলক্ষে ছাতক বিদ্যুৎ উন্নয়ন বোর্ড বিক্রয় ও বিতরণ বিভাগ নির্বাহী প্রকৌশলীর কার্যালয় থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়।
র্যালিতে উপজেলা নির্বাহী কর্মকর্তা, বিদ্যুৎ বিভাগের নির্বাহী প্রকৌশলীসহ বিদ্যুৎ বিভাগের লোকজন উপস্থিত ছিলেন। র্যালিটি শহর প্রদক্ষিণ করে নির্বাহী প্রকৌশলীর কার্যালয়ে এসে শেষ হয়।
এর আগে নির্বাহী প্রকৌশলী আব্দুল্লাহ আল মামুন সরদারের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আবেদা আফসারী।
'অনির্বাণ আগামী’ প্রতিপাদ্যকে সামনে রেখে বক্তব্য রাখেন, সহকারী প্রকৌশলী এহসান কবির, উপসহকারী প্রকৌশলী আবু হোসেন, আলাউদ্দিন, বিদ্যুৎ বিভাগের মাসুক মিয়া, বারেক মিয়া, জাকির হোসেন, মুজিবুর রহমান, বিমল চন্দ্র দাস, আখতারুজ্জামান প্রমুখ।