Sylhet Today 24 PRINT

ব্যয়বহুল হেলিকপ্টারে চড়ে ইসলামী সম্মেলনে বিশ্বনাথে যাবেন শফী

সোমবার হেলিকপ্টারযোগে সিলেটের বিশ্বনাথ উপজেলায় যাচ্ছেন হেফাজতে ইসলামীর আমীর বিতর্কিত ব্যক্তিত্ব আহমদ শফী।

নিউজ ডেস্ক |  ২৮ ডিসেম্বর, ২০১৪

বিশ্বনাথের দশঘর ইউনিয়নের জামেয়া ইসলামীয়া দারুল উলুম বরুণী মাদ্রাসার আন্তর্জাতিক ইসলামী মহাসম্মেলনে অংশগ্রহণ করবেন তিনি।

তার আগমন উপলক্ষে তৈরী করা হয়েছে বিশাল প্যান্ডেল। নির্মাণ করা হয়েছে বেশ কয়েকটি তোরণ। হেলিকপ্টার অবতরণের স্থানকে সাজানো হয়েছে নানাভাবে। দেশের বিভিন্ন জায়গায় চলাচলের জন্য ব্যয়বহুল হেলিকপ্টার ব্যবহার করেন বলে নানান সমালোচনাও আছে তাকে নিয়ে।

আল্লামা আহমদ শফী নারীদের তেঁতোলেরসাথে তুলনা করে চরম সমালোচিত হন দেশব্যাপী । তাঁর সংগঠন হেফাজতে ইসলাম কথিত ধর্ম অবমাননাকারীদের বিরুদ্ধে আন্দোলন করতে গিয়ে আলোচনায় আসে । গতবছর ৬ মে নাস্তিকদের ফাঁসির দাবিতে শাপলা চত্বরে অবস্থান নিলে আইনশৃঙ্খলা বাহিনীর অভিযানে তাদের সরিয়ে দেয়ার পর সংগঠনটি তাদের হাজার হাজার কর্মী গুমের অভিযোগ তোলে । যদিও পরবর্তীতে তাদের বক্তব্যের কোন প্রমাণ মিলেনি । উল্টো তাদের তালিকাভুক্ত গুম হওয়া কর্মীরা জীবত ফিরতে শুরু করলে বিব্রত হতে হয় হেফাজতে ইসলামকে ।

 

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.