Sylhet Today 24 PRINT

দিরাইয়ে এফবি গ্রুপের অর্থ সহায়তা প্রদান

দিরাই প্রতিনিধি |  ০৬ সেপ্টেম্বর, ২০১৮

সুনামগঞ্জের দিরাই উপজেলার রাজানগর ইউনিয়নের উমেদনগর গ্রামের দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত আনহার মিয়াকে অর্থ সহায়তা প্রদান করেছে দিরাই শাল্লার জনস্বার্থে এফবি গ্রুপ কর্তৃপক্ষ।

বৃহস্পতিবার (৬ সেপ্টেম্বর) দুপুরে পৌর শহরের ডিএসএস প্রি-ক্যাডেট একাডেমীতে গ্রুপের পক্ষ থেকে নগদ ১০ হাজার টাকা তুলে দেওয়া হয় আনহার'র জন্য অর্থ সংগ্রহকারীদের হাতে।

এসময় উপস্থিত ছিলেন ডিএসএস ফাউন্ডেশনের চেয়ারম্যান শাহজাহান সিরাজ, একাডেমীর প্রিন্সিপাল শৈলেন্দ্র চন্দ্র রায়, দিরাই অনলাইন প্রেসক্লাব সভাপতি মুজাহিদুল ইসলাম সর্দার, শিক্ষক নাছির উদ্দিন, ছাত্রনেতা অনিক মিয়া, লিমন মিয়া প্রমুখ।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.