Sylhet Today 24 PRINT

শ্রীমঙ্গলে কমরেড পান্না লাল সোম স্মরণে শোকসভা

সিলেটটুডে ডেস্ক |  ০৬ সেপ্টেম্বর, ২০১৮

মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলার সদ্য প্রয়াত বিপ্লবী কমিউনিস্ট নেতা বাংলাদেশ কমিউনিস্ট পার্টি শ্রীমঙ্গল উপজেলা শাখার প্রবীণ ব্যক্তিত্ব পান্না লাল সোম স্মরণে শোকসভা অনুষ্ঠিত হয়েছে।

বাংলাদেশ কমিউনিস্ট পার্টি নারী সেলের উদ্যোগ বৃহস্পতিবার (৬ সেপ্টেম্বর) সন্ধ্যা ৭টায় শহরের মৌলভীবাজার রোডস্থ ভিক্টোরিয়া উচ্চ বিদ্যালয় অডিটোরিয়ামে উক্ত শোকসভা অনুষ্ঠিত হয়।

শ্রীমঙ্গল দ্বারিকা পাল মহাবিদ্যালয়ের প্রভাষক জলি পালের সঞ্চালনায় ও বাংলাদেশ কমিউনিস্ট পার্টি শ্রীমঙ্গল উপজেলা শাখার আহ্বায়ক সমীরণ পালের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রবীণ শিক্ষক দ্বীপেন্দ্র ভট্টাচার্য, মৌলভীবাজার জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি অপূর্ব কান্তি ধর, চন্দ্রনাথ সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক জহর তরফদার, বাংলাদেশের কমিউনিস্ট পার্টি ( সিপিবি)’র সহ-সাধারণ সম্পাদক মাসুক মিয়া, ভিক্টোরিয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক অয়ন চৌধুরী, হিমাংশু শেখর সোম প্রমুখ ।

শোকসভায় বক্তারা বিপ্লবী পান্না লাল সোমের দীর্ঘ কর্মময় জীবনের স্মৃতিচারণ করেন। এসময় তারা পান্না লাল সোমের আত্মার শান্তি কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন ।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.