Sylhet Today 24 PRINT

শ্রীমঙ্গলে পলাতক আসামি গ্রেফতার

শ্রীমঙ্গল প্রতিনিধি |  ০৯ জুলাই, ২০১৫

শ্রীমঙ্গলের রুপসপুর এলাকা থেকে সিআর মামলায় তিন বছরের সাজাপ্রাপ্ত আসামি জহুরা বেগমকে (৩৫) গ্রেফতার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (৯ জুলাই) ভোরে তাকে গ্রেফতার করা হয়।  জহুরা শ্রীমঙ্গল সদর ইউনিয়নের ভাড়াউরা গ্রামের রুকন মিয়ার স্ত্রী।

শ্রীমঙ্গল থানার সহকারী উপ-পরিদর্শক (এএসআই) শাহেদা খাতুন জানান, জহুরা দীর্ঘদিন ধরে পলাতক ছিলেন।

গোপন সংবাদের ভিত্তিতে পুলিশের একটি দল শহরের রুপসপুর এলাকায় অভিযান চালায়। এ সময় তিন বছরের সাজাপ্রাপ্ত আসামি জহুরাকে গ্রেফতার করা হয়। দুপুরের মধ্যে তাকে আদালতে পাঠানো হবে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.