Sylhet Today 24 PRINT

১২ সেপ্টেম্বর থেকে ঢাকা-সিলেট রুটে সান্ধ্যকালীন ফ্লাইট

নিজস্ব প্রতিবেদক |  ০৭ সেপ্টেম্বর, ২০১৮

সিলেটবাসীর দীর্ঘ দিনের দাবির প্রেক্ষিতে ঢাকা-সিলেট রুটে সান্ধ্যকালিন ফ্লাইট চালু করেছে বেসরকারী বিমান সংস্থা ইউএস বাংলা। আগামী ১২ সেপ্টেম্বর থেকে এই ফ্লাইটটি চালু করছে বিমান সংস্থাটি।

ইউএস-বাংলা এয়ারলাইন্স সিলেট অফিসের সেলস ইনচার্জ হামিদ বিন হানিফ বিষয়টি নিশ্চিত করে জানান, ইতিমধ্যে সিলেট থেকে দুপুর ১টা ৩৫ মিনিটে আমাদের একটি ফ্লাইট নিয়মিত ঢাকায় যাচ্ছে। আগামী ১২ সেপ্টেম্বর থেকে সন্ধ্যায় ৭টা ৪০ মিনিটে ঢাকা থেকে সিলেট রোডে একটি ফ্লাইট চালু হচ্ছে। এই ফ্লাইটটি রাত ৮টা ৪০ মিনিটে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যাবে।

এদিকে, সিলেট চেম্বার সভাপতি খন্দকার শিপার আহমদ এক বিবৃতিতে জানিয়েছেন, সিলেটে বিনিয়োগকারীদের যাতায়াত সহজতর হবে এবং সিলেটে বিনিয়োগ ও পর্যটন বৃদ্ধিতে তা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। সিলেট-ঢাকা-সিলেট রুটে সান্ধ্যকালীন ফ্লাইট চালু হওয়ায় বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী, মাননীয় প্রধানমন্ত্রীর মুখ্য সচিব ও ইউএস বাংলা কর্তৃপক্ষকে সিলেট চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির পক্ষ থেকে কৃতজ্ঞতা জানানো হয়।     

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ [email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.