Sylhet Today 24 PRINT

শনিবার লন্ডন সফরে যাচ্ছেন মেয়র আরিফ

সিলেটটুডে ডেস্ক |  ০৭ সেপ্টেম্বর, ২০১৮

সিলেট সিটি কর্পোরেশনের নব নির্বাচিত মেয়র আরিফুল হক চৌধুরী শনিবার লন্ডন যাচ্ছেন। শনিবার সকাল ১০টায় হযরত শাহজালাল বিমানবন্দর থেকে তিনি এমিরেটস এয়ারলাইন্সের একটি বিমানে লন্ডনের উদ্দেশে যাত্রা করবেন।

আরিফুল হক চৌধুরীর সফরসঙ্গী হিসেবে লন্ডন যাচ্ছেন তার স্ত্রী সামা হক চৌধুরী, ছেলে আসিফুল হক চৌধুরী, মেয়ে সাইকা তাবাসসুম চৌধুরী ও আফছা হক চৌধুরী।

সিটি করপোরেশনের জনসংযোগ কর্মকর্তা শাহাব উদ্দিন শিহাব জানিয়েছেন, লন্ডনে অধ্যয়নরত মেয়ে সাইকা তাবাসসুম চৌধুরীর কলেজের সমাবর্তন অনুষ্ঠানে যোগ দিতে তার এই সফর।

এছাড়া তিনি নগর পরিকল্পনা বিশেষজ্ঞ ও সিটি কর্পোরেশনের অভ্যন্তরে বিনিয়োগে আগ্রহী প্রবাসীদের সঙ্গে বৈঠক করবেন। এই সফরকালে তিনি যুক্তরাজ্যের উন্নয়নের রোল মডেল হিসেবে পরিচিত সিটি পরিদর্শন করবেন। দ্বিতীয়বারের মতো মেয়র নির্বাচিত হওয়ার পর এটাই তার প্রথম বিদেশ সফর।

সিসিক মেয়র আরিফুল হক চৌধুরী লন্ডনে অবস্থান কালে প্রবাসী বাংলাদেশি কমিউনিটির সঙ্গে কয়েকটি মতবিনিময় সভা ও বৈঠক করবেন। আগামী ২২ সেপ্টেম্বর শনিবার তার দেশে ফেরার কথা রয়েছে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.