Sylhet Today 24 PRINT

দুর্নীতি-দুঃশাসনের বিরুদ্ধে দাবিতে ঐক্যবদ্ধ আন্দোলন গড়ে তুলুন: খালেকুজ্জামান

সিলেটটুডে ডেস্ক |  ০৭ সেপ্টেম্বর, ২০১৮

বাংলাদেশের সমাজতান্ত্রিক দল- বাসদের কেন্দ্রীয় সাধারন সম্পাদক খালেকুজ্জামান বলেছেন, বর্তমান দুর্নীতি -দুঃশাসন লুটপাট মানুষের ভোটাধিকার হরণের বিরুদ্ধে ঐক্যবদ্ধ আন্দোলন গড়ে তুলতে হবে।

তিনি শুক্রবার (৭ সেপ্টেম্বর) সিলেটের বাসদ আয়োজিত সুধী সমাবেশে এই আহবান জানান।

সিলেট দরগা গেইটেস্থ মুসলিম সাহিত্য সংসদ্যের বিকেল সাড়ে ৫ টায় বাসদ মৌলভীবাজার সমন্বয়ক এডভোকেট ময়নুর রহমান মগনুর সভাপতিত্বে ও বাসদ সিলেট জেলার সমন্বয়ক আবু জাফরের পরিচালনায় প্রধান বক্তা ছিলেন বাসদ কেন্দ্রীয় কমিটির সাধারন সম্পাদক কমরেড খালেকুজ্জামান।

সুধী সমাবেশে বক্তব্য রাখেন, বাসদ কেন্দ্রীয় সদস্য বজলুর রশীদ ফিরোজ, রাজেকুজ্জামান রতন, প্রবীণ রাজনীতিবিদ মুক্তিযোদ্ধা মুজিবুর রহমান,  কৃষি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক আবুল কাশেম, গণতন্ত্রী পার্টি সিলেট জেলার সভাপতি আরিফ মিয়া, সিপিবি জেলার সহ-সম্পাদক খায়রুল হাছান, বাসদ(মার্কসবাদী) হুমায়ুন রশীদ সোয়েব, জাসদ নেতা আনসার খান, বাসদ হবিগঞ্জ জেলার সমন্বয়ক এডভোকেট জুনায়েদ আহমদ, সুজন সভাপতি ফারুক মাহমুদ চৌধুরী, শাবিপ্রবির বাংলা বিভাগের সহকারী অধ্যাপক সরকার সোহেল রানা প্রমুখ।

সুধী সমাবেশে কমরেড খালেকুজ্জামান আর বলেন, আওয়ামীলীগ ও বিএনপির দুটি বুর্জোয়া দলের পাল্টাপাল্টি প্রতিহিংসার রাজনীতির ফলে দেশে আজ ভয়াবহ সংকট তৈরি হয়েছে।

তিনি বলেন, তাদের দীর্ঘদিনের দুর্নীতি-দুঃশাসনের ফলে মানুষের সকল গণতান্ত্রিক অধিকার হরণ করা হয়েছে।  এমনকি মানুষ আজ তাদের ভোটাধিকার প্রয়োগ করারও সুযোগ হারিয়েছে।

তাই মানুষের ভোটাধিকারসহ সকল গণতান্ত্রিক অধিকারের দাবিতে সকল মানুষের ঐক্য বদ্ধ আন্দোলন গড়ে তুলার কোন বিকল্প নেই।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.