Sylhet Today 24 PRINT

শ্রীমঙ্গলে যুব মৈত্রীর সম্মেলন অনুষ্ঠিত

মৌলভীবাজার প্রতিনিধি  |  ০৭ সেপ্টেম্বর, ২০১৮

বাংলাদেশ যুব মৈত্রী শ্রীমঙ্গল উপজেলা কমিটির সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। এতে জামাল মুসরাফিয়াকে সভাপতি ও সৌরভ ঘোষকে সাধারণ সম্পাদক করে ৩১ সদস্য বিশিষ্ট উপজেলা কমিটি নির্বাচিত করা হয়।

শুক্রবার (৭ সেপ্টেম্বর) সন্ধ্যায় শ্রীমঙ্গল উপজেলা পরিষদ অডিটোরিয়ামে এই সম্মেলন অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ যুব মৈত্রীর কেন্দ্রীয় সহ সভাপতি আব্দুল আহাদ মিনার।

সম্মেলন অনুষ্ঠানে সংগঠনের উপজেলা আহবায়ক জামাল মুসরাফির সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির মৌলভীবাজার জেলা শাখার সম্পাদকমণ্ডলীর সদস্য সৈয়দ আমিরুজ্জামান, যুব মৈত্রী কেন্দ্রীয় সহ সাংগঠনিক সম্পাদক আফরোজ আলী, জেলা যুগ্ম আহবায়ক তাপস কুমার ঘোষ, ছাত্র মৈত্রীর জেলা সাধারণ সম্পাদক অজিত বুনার্জি।

সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে যুব মৈত্রীর কেন্দ্রীয় সহ সভাপতি আব্দুল আহাদ মিনার বলেন, দেশে প্রতিবছর বেকারত্বের সংখ্যা বাড়ছে, এই শিক্ষিত কর্মক্ষম যুবকদের সময় মতো কর্মসংস্থান না হলে এরা দেশের জন্য বিপদ ডেকে আনতে পারে। একজন মানুষকে অপরাধী হওয়ার জন্য তার অর্থনৈতিক অবস্থার একটা সম্পর্ক রয়েছে। শিক্ষিত যুবকদের সঠিক সময়ে কাজে না লাগালে হতাশায় তারা নানা অপরাধে জড়িয়ে যায়। বেকার যুবকদের সরকার হয় কর্মসংস্থান দিবে নয় বেকার ভাতা দিতে হবে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.