Sylhet Today 24 PRINT

শনিবার সিলেট ও সুনামগঞ্জে আসছেন শিল্পমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক |  ০৭ সেপ্টেম্বর, ২০১৮

শনিবার সিলেট ও সুনামগঞ্জ সফরে আসছেন শিল্পমন্ত্রী আমির হোসেন আমু। শনিবার সকাল পৌনে ১০টায় তিনি হেলিকাপ্টার যোগে সিলেটের ফেঞ্চুগঞ্জে অবতরণ করবেন। এরপর ফেঞ্চুগঞ্জের শাহজালাল ফার্টিলাইজার ফ্যাক্টরির রেললাইনের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখবেন।  

এরপর সাড়ে ১০টায় হেলিকাপ্টার যোগে সুনামগঞ্জের ধর্মপাশার উদ্দেশ্যে রওয়ানা দেবেন তিনি। সকাল  ১১টায় ধর্মপাশা ডিগ্রি কলেজে আন্তর্জাতিক স্বাক্ষরতা দিবসের অনুষ্ঠান ও গনসংবর্ধনায় প্রধান অতিথি হিসাবে যোগ দিবেন মন্ত্রী। পরে দুপুর ২টায় তাহিরপুর উপজেলার টেকেরঘাট চুনাপাথর খনি প্রকল্প পরিদর্শন শেষে বিকাল ৩টায় উপজেলা আওয়ামী লীগ ও মুক্তিযোদ্ধাদের সাথে মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসাবে যোগ দিবেন শিল্পমন্ত্রী আমির হোসেন আমু।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.