Sylhet Today 24 PRINT

ইন্দোনেশিয়া সফরে মৌলভীবাজারের মেয়র ফজলুর রহমান

মৌলভীবাজার প্রতিনিধি |  ০৮ সেপ্টেম্বর, ২০১৮

ইন্দোনেশিয়ার Surabaya City Government, Indonesia এবং United Cities Local Government-Asia Pacific (UCLG-ASPAC) এর আমন্ত্রণে সাত দিনের সফরে ইন্দোনেশিয়ায় যাচ্ছেন মৌলভীবাজার পৌরসভার মেয়র ফজলুর রহমানসহ বাংলাদেশ পৌরসভা সমিতি’র ১২ সদস্যের প্রতিনিধি দল।

আগামী ৯ থেকে ১৬ সেপ্টেম্বর পর্যন্ত ইন্দোনেশিয়ায় এই কংগ্রেস অনুষ্ঠিত হবে। সেখানে তিনটি শহর kni Yogyakarta, Surabaya, Bali এর Sanitation & Solid waste Management কার্যক্রম পরিদর্শন করবেন তারা।

মেয়র ফজলুর জানান, প্রতিনিধি দলে অন্যান্যদের মধ্যে আছেন বাংলাদেশ পৌরসভা সমিতি (ম্যাব) এর মহাসচিব, শরীয়তপুরের মেয়র রফিকুল ইসলাম কোতোয়াল, শ্রীপুর পৌর মেয়র আনিসুর রহমান, কাঁকনহাট পৌর মেয়র আব্দুল মজিদ, চৌগাছা পৌর মেয়র নূর উদ্দিন আল মামুন হিমেল, মধুখালী পৌর মেয়র খন্দকার মুরশেদ রহমান লিমন, স্থানীয় সরকার বিশেষজ্ঞ জামিলুর রহমান, এফএসএম বিশেষজ্ঞ শহিদুল ইসলাম, ম্যাবের ব্যবস্থাপক এস.এম আব্দুর রউফ, এ্যাডভোকেসী অফিসার গুঞ্জন বড়ুয়া, গোপাল পাল ও মোহাম্মদ আলী। প্রতিনিধি দলটি আজ শনিবার রাতে মালেশিয়ান এয়ারওজে যাচ্ছে বলে জানান তিনি।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.