Sylhet Today 24 PRINT

সিলেটে বিশ্ব ফিজিওথেরাপি দিবস পালন

নিজস্ব প্রতিবেদক |  ০৮ সেপ্টেম্বর, ২০১৮

‘সচল রাখতে দেহ মন ফিজিওথেরাপি প্রয়োজন’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে সিলেটে নানা কর্মসূচির মধ্য দিয়ে বিশ্ব ফিজিওথেরাপি দিবস পালিত হয়েছে।

এ উপলক্ষে শনিবার (৮ সেপ্টেম্বর) বাংলাদেশ সরকারি চাকুরিজীবি ফিজিওথেরাপি এসোসিয়েশন (বিজিইপি) এর উদ্যোগে সকাল সাড়ে ৯ টায় ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের প্রবেশমুখ থেকে বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি নগরীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় হাসপাতাল চত্বরে এসে এক সংক্ষিপ্ত আলোচনার মিলিত হয়।

সংগঠনের সহসভাপতি ও ওসমানী হাসপাতালের সিনিয়র মেডিকেল ফিজিওথেরাপিস্ট মো. আলমগীরের সার্বিক পরিচালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় উপস্থিত ছিলেন, সংগঠনের সহসাধারণ সম্পাদক এবং ওসমানী হাসপাতালের চিফ ফিজিওথেরাপিস্ট মো. জহিরুল ইসলাম, বাংলাদেশ সরকারি চাকুরিজীবি ফিজিওথেরাপি এসোসিয়েশনের সদস্য মো. রাসেল আহমদ, আনন্দ বনিকসহ হাসপাতালের মেডিকেল টেকনোলজিস্ট ও ছাত্রছাত্রীবৃন্দ।

আলোচনা সভায় বক্তারা বলেন, মানুষের গড় আয়ু বেড়েছে। মানুষ আগের চেয়ে বেশি দিন বাঁচলেও নানা কারণেই মানুষ অসুস্থ্ হয়ে পড়ছে। এর সঙ্গে প্রতিদিন কোনো না কোনো দুর্ঘটনায় পড়ে মানুষ ব্যথা পেয়ে অচল বা বিছানায় পড়ে রয়েছে।

এছাড়াও বিষন্নতা, মানসিক সমস্যা, বাতব্যথা, প্যারালাইসিসতো আছেই। এসব সমস্যা থেকে রেহাই পেতে ফিজিওথেরাপির কোন বিকল্প নেই। জনগণ একটু সচেতন হলে ও ফিজিওথেরাপিস্টদের কাছে আসলেই ব্যথার কারণে অথবা বৃদ্ধ বয়সে বিছানায় শুয়ে না থেকে আবারো কর্মময় জীবনে ফিরে যাওয়া সম্ভব।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.