Sylhet Today 24 PRINT

ছাতকে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস পালিত

ছাতক প্রতিনিধি |  ০৮ সেপ্টেম্বর, ২০১৮

আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উপলক্ষে ছাতক উপজেলা প্রশাসন ও উপজেলা শিক্ষা অফিসের যৌথ উদ্যোগে উপজেলা পরিষদ চত্বরে র‍্যালি ও আলোচনা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (৮ সেপ্টেম্বর) উপজেলা অডিটোরিয়ামে শিক্ষা অফিসার মানিক চন্দ্র দাসের সভাপতিত্বে ও ইউআরসি ইন্সট্রাক্টর মোস্তফা আহসান হাবীবের পরিচালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান অলিউর রহমান চৌধুরী বকুল।

বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, ছাতক উপজেলা আওয়ামী লীগের যুগ্ম আহবায়ক সৈয়দ আহমদ, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার পুলিন চন্দ্র রায়, বাঘবাড়ী মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নিত্য রঞ্জন দাস, মন্ডলিভোগ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক হেলালুর রহমান, জগঝাপ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক জগৎ জ্যোতি ভৌমিকসহ বিভিন্ন বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও সহকারী শিক্ষকবৃন্দ।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.