Sylhet Today 24 PRINT

তাহিরপুরে আরসিএতে চয়ন সভাপতি, হিরন সম্পাদক

সুনামগঞ্জ প্রতিনিধি |  ০৮ সেপ্টেম্বর, ২০১৮

সুনামগঞ্জের তাহিরপুরের কলেজ-বিশ্ববিদ্যালয়ে পড়ুয়া সামাজিক ছাত্র সংগঠন রিজিওনাল কো-অপারেটিভ এসোসিয়েশন (আরসিএ) এর কার্যনির্বাহী কমিটি ঘোষণা করা হয়েছে। সংগঠনের ৯ম নির্বাচনে সদস্যদের ভোটে বিদ্যুৎ পাল চয়ন সভাপতি ও আবিদ হাসান হিরন সাধারণ সম্পাদক নির্বাচিত হন।

শনিবার (৮ সেপ্টেম্বর) সংগঠনের প্রধান উপদেষ্টা শাবির সাবেক শিক্ষার্থী সজিব আহমেদ সজল ২০১৮-২০১৯ সালের এক বছর মেয়াদী ৫১ সদস্য বিশিষ্ট নির্বাচিত সংগঠনের নেতৃবৃন্দের নাম ঘোষণা করেন।

সংগঠনের অন্যান্য পদে নির্বাচিতরা হলেন, সহসভাপতি লিপটন পাল, হারুনুর রশীদ, ফখর উদ্দিন, সাংগঠনিক সম্পাদক শরিফ আহমেদ, রুবেল মিয়া, অর্থ সম্পাদক কাওসার আলম, শিক্ষা ও সাহিত্য সম্পাদক এনামুল হক, দুর্যোগ ও ত্রাণ সম্পাদক শাহ আলম, ক্রীড়া সম্পাদক আলমদ সাদ রাজু ,আইন সম্পাদক রনি আহমেদ, তথ্য ও যোগাযোগ সম্পাদক দেলোয়ার হোসেন,  সমাজকল্যাণ সম্পাদক নাজমুল হোসেন, স্বাস্থ্য সম্পাদক আমিনুল ইসলাম, প্রচার সম্পাদক রফিক আলম, পাঠাগার সম্পাদক সাদ্দাম হোসেন, ধর্ম বিষয়ক সম্পাদক আহমেদ শাহজালাল প্রমুখ।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.