Sylhet Today 24 PRINT

বিদ্যুতের প্রিপেইড মিটার কার্ড সহজলভ্য করার দাবি

নগরীতে মানববন্ধন

নিজস্ব প্রতিবেদক |  ০৯ সেপ্টেম্বর, ২০১৮

সিলেটে বিদ্যুতের প্রিপেইড মিটার রিচার্জ কার্ড নিয়ে বিড়ম্বনায় পড়া গ্রাহকেরা নগরীতে মানবব্ন্ধন করেছেন। রোববার (৯ সেপ্টেম্বর) দুপুরে নগরীর উপশহরে প্রিপেইড মিটার রিচার্জ কার্ড সহজলভ্য করার দাবিতে প্রাতভ্রমণ ক্লাবের আয়োজনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

এসময় মানবব্ন্ধন বক্তারা বলেন, সিলেট নগরীতে প্রায় ৬০ হাজার বিদ্যুতের প্রিপেইড মিটার স্থাপন করা হয়েছে। কিন্তু এজন্য পিডিবির পক্ষ থেকে পৃথক কোনো ভেডিং স্টেশন খোলা হয়নি। এদিকে নগরীতে এই পদ্ধতিতে দ্রুত গ্রাহক সংখ্যা বাড়ানো হলেও মিটার রিচার্জ কার্ড সহজলভ্য না হওয়ায় তাদের বিড়ম্বনায় পড়তে হচ্ছে।

বক্তারা আরো বলেন, পিডিবি নির্ধারিত কয়েকটি ব্যাংকে বিদ্যুতের প্রিপেইড মিটার রিচার্জ কার্ড পাওয়া গেলেও তা নির্দিষ্ট সময়ের জন্য। এতে দীর্ঘ সময় লাইনে দাড়িয়ে ভোগান্তিতে পড়তে হচ্ছে গ্রাহকদের। সাপ্তাহিক দুই বন্ধের দিনেও বাড়ছে দুর্ভোগ। এসব ভোগান্তি দূর করতে মিটার রিচার্জ কার্ড বিতরণের জন্য পৃথক কাউন্টার, কারিগরি ও ব্যবস্থাপনাগত ত্রুটি দূর করা ও মোবাইল রিচার্জের মাধ্যমে বিল পরিশোধ সেবা চালুর দাবি জানান।

মানবব্ন্ধনে সিলেটের বিভিন্ন এলাকার নানান শ্রেণিপেশার মানুষ অংশগ্রহণ করেন। এসময় স্থানীয় জনপ্রতিনিধিরাও এই মানববন্ধনে সংঘতি প্রকাশ করেন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.