শ্রীমঙ্গল প্রতিনিধি | ০৯ সেপ্টেম্বর, ২০১৮
বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির শ্রীমঙ্গল উপজেলা শাখার ১০১ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়েছে।
৩০ আগস্ট বাংলাদেশের জাতীয়তাবাদী দল বিএনপির মৌলভীবাজার জেলা শাখার সভাপতি এম. নাসের রহমান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ কমিটি অনুমোদন করা হয়।
কমিটিতে সভাপতি মো. আতাউর রহমান (লাল হাজী, সিনিয়র সহসভাপতি মিসেস হেলেনা চৌধুরী, সহসভাপতি মো. দুধু মিয়া, সহসভাপতি মো. ছাইদ মিয়া, সহসভাপতি মো. ইদ্রিস আলী, সহসভাপতি মো. মশুদুর রহমান, সহসভাপতি হাজী মো. আব্দুল মালেক, সাধারণ সম্পাদক ইয়াকুব আলী, যুগ্ম সাধারণ সম্পাদক এম. এ কাইয়ুম, যুগ্ম সাধারণ সম্পাদক কাজি এমদাদুল হক, যুগ্ম সাধারণ সম্পাদক মো. শামীম আহমদ, মো. মকবুল হোসেন, সাংগঠনিক সম্পাদক ইমাদ আলী।
এছাড়া কোষাধ্যক্ষ মো. হাসেম খান খোকন, প্রচার সম্পাদক এম রহিম, দপ্তর সম্পাদক আবুজার বাবলা, আইন বিষয়ক সম্পাদক এড. মোসলে উদ্দিন, যুব বিষয়ক সম্পাদক মো. মোছাব্বির মিয়া, কৃষি বিষয়ক সম্পাদক আব্দুর রশিদ, সাহিত্য ও প্রকাশনা সম্পাদক মো. কুতুব উদ্দিন, সমাজকল্যাণ সম্পাদক মো. কাজী তারেকুজ্জামান, সংস্কৃতি বিষয়ক সম্পাদক মো. তারেক ইকবাল চৌধুরী, শ্রম বিষয়ক সম্পাদক মোহাম্মদ আলী, বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক মো. শাহ জাহান, মহিলা বিষয়ক সম্পাদক মোছা. সুলতানা আক্তার রাজিয়া, ছাত্র বিষয়ক সম্পাদক মো. আব্দুল জব্বার আজাদ, তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক মো. ফয়ছল আহমদ, মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক আব্দুস ছুবহান, উপজাতিয় বিষয়ক সম্পাদক কামিনী দেববমা, ধর্ম বিষয়ক সম্পাদক মো. রুকন উদ্দিন দুলন, স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক টিটু দাস, ক্রীড়া বিষয়ক সম্পাদক মো. গুফরান আহমদ মজনু, মানবাধিকার বিষয়ক সম্পাদক লিটন আহমদ, প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক মোছা. শাহানা আক্তার, ক্ষুদ্র ও কুটির শিল্প বিষয়ক সম্পাদক মো. মুজিবুর রহমান তপন, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ সম্পাদক মোছা. আলেয়া বেগম, প্রবাসীকল্যাণ বিষয়ক সম্পাদক গাজী টিটু, ত্রাণ বিষয়ক সম্পাদক হেলাল উদ্দিন ভুইয়া, সহপ্রচার সম্পাদক সেলিম আহমদ, সহদপ্তর সম্পাদক আফজাল তরফদার, সহযুব বিষয়ক সম্পাদক বশির আহমদ, সহক্রীড়া বিষয়ক সম্পাদক মো. লুৎফুর, সম্মানিত সদস্য মো. মহসিন মিয়া।