Sylhet Today 24 PRINT

মঙ্গলবার কমলগঞ্জে ক্ষুদ্র জনগোষ্ঠীর সচেতনতামূলক সম্মেলন

কমলগঞ্জ প্রতিনিধি |  ০৯ সেপ্টেম্বর, ২০১৮

মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার আদমপুর ইউনিয়নের তেতইগাঁও গ্রামে মনিপুরী কালচারাল কমপ্লেক্স প্রাঙ্গণে বৃহত্তর সিলেট অঞ্চলের ক্ষুদ্র ক্ষুদ্র জনগোষ্ঠীর ভাষা, সাহিত্য, সংস্কৃতির বিকাশ ও মাতৃভাষায় প্রাক-প্রাথমিক শিক্ষা চালুসহ শিশুশিক্ষার মান উন্নয়নের ক্ষেত্রে করণীয় বিষয়ক সচেতনতামূলক সম্মেলনী-২০১৮ ১১ সেপ্টেম্বর মঙ্গলবার সকাল ১০টায় অনুষ্ঠিত হবে।

সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় এবং গণস্বাক্ষরতা অভিযানের সহযোগিতায় বৃহত্তর সিলেট আদিবাসী ফোরাম ও বাংলাদেশ মনিপুরী আদিবাসী ফোরামের যৌথ উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে সংস্কৃতি বিষয়ক মন্ত্রী আসাদুজ্জামান নূর এমপি প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন।

সম্মেলনকে সফল করার লক্ষ্যে ইতিমধ্যে সকল প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে।

বাংলাদেশ মনিপুরী আদিবাসী ফোরামের সাধারণ সম্পাদক সমরজিত সিংহ জানান, বৃহত্তর সিলেট অঞ্চলের মনিপুরী, খাসি, ত্রিপুরী, গারো, রাজবংশী, সাঁওতাল, ওঁরাও এবং চা-শ্রমিকদের মধ্যে বিদ্যমান ক্ষুদ্র ক্ষুদ্র জনগোষ্ঠীর ভাষা, সাহিত্য, সংস্কৃতির বিকাশ ও মাতৃভাষায় প্রাক-প্রাথমিক শিক্ষা চালুসহ শিশু শিক্ষার মান উন্নয়নের ক্ষেত্রে করণীয় বিষয়ক এই সম্মিলনীর আয়োজন করা হয়েছে।

অনুষ্ঠান সফল করার লক্ষ্যে সম্প্রতি এক প্রস্তুতিমূলক সভা আদমপুর ইউনিয়নের ঘোড়ামারাস্থ বাংলাদেশ মনিপুরী সমাজকল্যাণ সমিতির কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত হয়।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.