Sylhet Today 24 PRINT

তাহিরপুরে পাথরবোঝাই ১২টি নৌকা আটক

তাহিরপুর প্রতিনিধি |  ০৯ জুলাই, ২০১৫

সুনামগঞ্জ জেলার তাহিরপুরে নুড়ি পাথর বোঝাই ১২টি বারকি নৌকা আটক করেছে বিজিবি। বৃহস্পতিবার সকাল ৭টায় লাউড়েরগড় সীমান্তের যাদুকাটা নদী থেকে অবৈধ পাথরসহ নৌকাগুলো উদ্ধার করা হয়।

অন্যদিকে দুপুরে চানুপর সীমান্তের নয়াছড়ায় চোরাচালানী কালাম মিয়া গ্রুপের নাজমুল ও সম্রাট মিয়ার গ্রুপের নজরুলের মধ্যে অবৈধ চুনাপাথর নিয়ে সংঘর্ষ হয়েছে। এই সংঘর্ষে উভয়পক্ষে ৬জন আহত হওয়ার খবর পাওয়া গেছে।

সুনামগঞ্জ ৮ব্যাটালিয়নের বিজিবি অধিনায়ক গোলাম মহিউদ্দিন পাথরসহ নৌকা আটকের সত্যতা নিশ্চিত করে বলেন, চোরাচালান প্রতিরোধে আমরা সব সময় তৎপর রয়েছি।

 

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.