Sylhet Today 24 PRINT

তাহিরপুরে ১০টাকা কেজি দরে চাল বিক্রি শুরু

সিলেটটুডে ডেস্ক |  ১০ সেপ্টেম্বর, ২০১৮

সুনামগঞ্জের তাহিরপুরে খাদ্য অধিদপ্তর কর্তৃক পরিচালিত খাদ্য বান্ধব কর্মসূচীর আওতায় দরিদ্র পরিবারের মধ্যে ১০টাকা কেজি দরে চাল বিক্রি শুরু হয়েছে।

সোমবার (    ১০ সেপ্টেম্বর) সকাল ১০টায় বিক্রয় কার্যক্রম আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেন তাহিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা পূর্ণেন্দু দেব।

 সময় উপস্থিত ছিলেন, তাহিরপুর উপজেলা খাদ্যনিয়ন্ত্রক মুসফিকুর রহমান, উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা কর্মকর্তা বিপ্লব সরকার, তাহিরপুর উপজেলা আওয়ামী লীগ যুগ্ম সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম, ভারপ্রাপ্ত খাদ্য গোদাম কর্মকর্তা মনধন দাস, উপজেলা যুবলীগ সাবেক যুগ্ম আহবায়ক অনুপম রায়, দলীয় নেতা বাদল দেবনাথ, অজয় মুখার্জি প্রমুখ।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.