Sylhet Today 24 PRINT

নিরাপদ সড়ক নিশ্চিতকরণে দিরাইয়ে ভ্রাম্যমাণ আদালত ও লিফলেট বিতরণ

দিরাই প্রতিনিধি |  ১১ সেপ্টেম্বর, ২০১৮

নিরাপদ সড়ক নিশ্চিতকরণে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে লিফলেট বিতরণ করেছে দিরাই উপজেলা প্রশাসন।

সোমবার (১০ সেপ্টেম্বর) দিনব্যাপী উপজেলা নির্বাহী কর্মকর্তা (চলতি দায়িত্ব) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সাহিদুল আলমের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত ও লিফলেট বিতরণ অনুষ্ঠিত হয়।

এ সময় দিরাই থানার এসআই রুপক, পুলিশ সদস্য, সিলেট রেলওয়ে জেলা স্কাউট ও এভারগ্রীণ রেলওয়ে মুক্ত রোভার স্কাউট দিরাইয়ের সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।

সড়কে দুর্ঘটনা এড়াতে দিনব্যাপী প্রত্যেকটি গাড়ির ফিটনেস প্রয়োজনীয় কাগজ, ড্রাইভিং লাইসেন্স চেক করা হয়। মোটরসাইকেল চালকের লাইসেন্স, ড্রাইভিং লাইসেন্স এবং মাথায় হেলমেট আছে কিনা এ বিষয়েও গুরুত্ব দেওয়া হয়।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.