Sylhet Today 24 PRINT

লালদিঘীরপারে পলিথিনবিরোধী অভিযান, জরিমানা আদায়

নিজস্ব প্রতিবেদক |  ১১ সেপ্টেম্বর, ২০১৮

সিলেট নগরীর লালদিঘীরপার এলাকায় মোবাইল কোর্ট পরিচালনা করা হয়েছে। বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ অধিদফতর ও সিলেট জেলা প্রশাসনের যৌথ উদ্যোগে মঙ্গলবার দুপুরে এই অভিযান চালানো হয়। অভিযানে অবৈধ পলিথিন ব্যবহার ও বিক্রির দায়ে তিনটি দোকানকে সাড়ে ১৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

অভিযানে নেতৃত্ব দেন বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ অধিদফতরের উপ-পরিচালক ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আলতাফ হোসেন এবং জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট উম্মে সালিক রুমাইয়া।

অভিযানে অবৈধ পলিথিন বিক্রির দায়ে জাকির এন্টারপ্রাইজকে ১০ হাজার টাকা, নিউ রাকা এন্টারপ্রাইজকে ৫০০ টাকা জরিমানা করা হয়। এছাড়া পলিথিনের মধ্যে খাবার সরবরাহের দায়ে ইউসুফ রেস্টুরেন্টকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়। এসময় ৫৩ কেজি পলিথিন জব্দ করে মোবাইল কোর্ট।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ [email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.