Sylhet Today 24 PRINT

\'শিক্ষার্থীদের বিজ্ঞানমনস্ক করে গড়ে তুলতে হবে\'

সিলেটটুডে ডেস্ক |  ১১ সেপ্টেম্বর, ২০১৮

সিলেট সরকারি অগ্রগামী বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজে ২দিন ব্যাপী চতুর্থ অভ্যন্তরীন বিজ্ঞান মেলার সমাপনী দিন অনুষ্ঠান মঙ্গলবার (১১ সেপ্টেম্বর) কলেজের হলরুমে অনুষ্ঠিত হয়।

সিলেট সরকারি অগ্রগামী বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজের প্রধান শিক্ষক বাবলী পুরকায়স্থ’র সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন শাবিপ্রবি প্রফেসর ড. মো. আশরাফুল আলম।

এসময় তিনি বলেন, আমাদের আর্থ-সামাজিক প্রেক্ষাপট বিশ্লেষণ করলে প্রতীয়মান হয়, সমাজের একটি বিরাট অংশ অজ্ঞানতা, কুসংস্কার ও পশ্চাদপদ চিন্তা-চেতনায় আচ্ছন্ন। বিজ্ঞান শিক্ষা শিক্ষার্থীদের যুক্তিবাদী হতে শেখায় অন্ধকার থেকে আলোর পথে এবং জীবন ও জগৎ সম্পর্কে বৈজ্ঞানিক দৃষ্টিভঙ্গী গড়ে তোলে। শিক্ষার্থীদের বিজ্ঞান মনস্ক হয়ে গড়ে ওঠার লক্ষ্যে বিজ্ঞান মেলা বিশেষ গুরুত্ব বহন করে।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন শাবিপ্রবি রসায়ন বিভাগের প্রফেসর ড. নুর উদ্দিন আহমদ।

অন্যান্যর মধ্যে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক মমতাজ বেগম ও নুসরাত হক, বিজ্ঞান মেলা কমিটির আহ্বায়ক মো. রেজাউল করিম প্রমুখ।
বিদ্যালয়ের শিক্ষার্থী সানজিদা ইসলাম শায়লা ও তাহমিদা ফাতেমা চৌধুরীর যৌথ পরিচালায় আরো বক্তব্য রাখেন আভা রানী দেব, মোছা. জেসমিন আরা, শাহানা বেগম, জায়েদা গুলসান সিদ্দিকী, মৃণালিনী ভদ্র, মোছা. লুৎফুন্নেছা, তারেক মিয়া, গোলাম দস্তগীর, কৃপাময় রায়, সমীরন দাস, রোশন চৌধুরী প্রমুখ।

অনুষ্ঠানে বিদ্যালয়ের সকল শিক্ষক-শিক্ষার্থীও অভিভাবকবৃন্দ উপস্থিত ছিলেন।
মেলার সমাপনী অনুষ্ঠানে কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। কুইজ প্রতিযোগিতায় ১ম স্থান অন্তরা দাস সৃষ্টি, ২য় স্থান ইশরাতুল জান্নাত, সানন্দা দেব বর্ষা, রীচা রায়, ওয়ারিহা আরিবাত আবতাহী, আনুশেহ বুশরা শরীফ।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ [email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.