Sylhet Today 24 PRINT

সিলেট ব্যাডমিন্টন একাডেমীর ইফতার মাহফিল অনুষ্ঠিত

ডেস্ক রিপোর্ট |  ০৯ জুলাই, ২০১৫

সিলেট ব্যাডমিন্টন একাডেমীর দোয়া ও ইফতার মাহফিল আজ বৃহস্পতিবার আবুল মাল আব্দুল মুহিত ক্রীড়া কমপ্লেক্সে অনুষ্ঠিত হয়েছে। উক্ত ইফতার মাহফিলে একাডেমীর শিক্ষার্থী সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ উপস্থিত ছিলেন।

সিলেট ব্যাডমিন্টন একাডেমীর পরিচালক শিব্বির আহমদের সঞ্চালনায় ইফতার মাহফিলে বিশিষ্ট ব্যক্তিবর্গের মধ্যে উপস্থিত ছিলেন দৈনিক সিলেটের ডাকের ব্যবস্থাপনা সম্পাদক দেওয়ান তৌফিক মজিদ লায়েক, সিলেট জেলা ক্রীড়া সংস্থার কোষাধ্যক্ষ মোঃ সিরাজ উদ্দিন, এসএ টিভির সিলেট বিভাগীয় ব্যুরো প্রধান আলীম শাহ, সিলেট ফটো জার্নালিস্ট এসোসিয়েশনের সাবেক সভাপতি শেখ আশরাফুল আলম নাসির, ক্রীড়লেখক সমিতি সিলেট’র সহ-সভাপতি মান্না চৌধুরী, সাধারণ সম্পাদক মামুন খান, যমুনা নিউজের ক্যামেরা পার্সন এফএ মুন্না, বিশিষ্ট ব্যবসায়ী নজরুল ইসলাম, এডভোকেট সৈয়দ সাদিক হোসেন, সিলেট জেলা দলের ব্যাডমিন্টন প্লেয়ার জাহেদ, জাতীয় ব্যাডমিন্টন প্লেয়ার মুন্না, সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষিকা নাজিয়া শারমীন জেনি প্রমুখ।

ইফতার মাহফিলে দোয়া পরিচালনা করেন সিলেট ব্যাডমিন্টন একাডেমীর খেলোয়াড় হাফেজ সায়হান।

 

 

 

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.