Sylhet Today 24 PRINT

বিয়ানীবাজারে কিশোরীর মরদেহ উদ্ধার

বিয়ানীবাজার প্রতিনিধি |  ১২ সেপ্টেম্বর, ২০১৮

বিয়ানীবাজার উপজেলার লাউতা ইউনিয়নের বাহাদুরপুর এলাকা থেকে এক কিশোরীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (১১ সেপ্টেম্বর) রাত ১টার দিকে পুলিশ নীলিমা আক্তার (১৫) নামে এ কিশোরীর লাশ উদ্ধার করে। নিহত কিশোরী নীলিমা বাহাদুরপুর এলাকার আপতাব আলীর কন্যা।

পুলিশ ও এলাকাবাসীর সূত্রে জানা যায়, মঙ্গলবার রাত ১টার দিকে নীলিমা তার পরিবারের কাউকে কিছু না জানিয়ে ঘর থেকে বেরিয়ে যায়। দীর্ঘক্ষণ তার কোন খোঁজ না পেয়ে আশপাশে স্বজনরা খোঁজতে থাকেন। এক পর্যায়ে তার প্রতিবেশী ফয়জুল ইসলামের একটি পরিত্যক্ত ঘরের আড়ার সঙ্গে গলায় ওড়না প্যাঁচানো অবস্থায় নীলিমার ঝুলন্ত লাশ দেখতে পান স্বজনরা।

এ খবর পেয়ে রাত ১টার দিকে ঘটনাস্থলে গিয়ে নীলিমার ঝুলন্ত পুলিশ লাশ উদ্ধার করে পুলিশ। তবে কি কারণে সে আত্মহত্যা করেছে তা জানা যায়নি।

বিয়ানীবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অবনী শংকর কর বলেন, এ ঘটনায় থানায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে। লাশ ময়নাতদন্তের জন্য সিলেট ওসমানী হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। প্রাথমিকভাবে আত্মহত্যা মনে হচ্ছে। তবে ময়না তদন্তের প্রতিবেদন আসার পর জানা যাবে এটা হত্যা না আত্মহত্যা।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ [email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.