Sylhet Today 24 PRINT

বিয়ানীবাজারে নিরাপদ সড়ক নিশ্চিতে প্রশাসনের লিফলেট বিতরণ

বিয়ানীবাজার প্রতিনিধি |  ১২ সেপ্টেম্বর, ২০১৮

সড়ককে নিরাপদ রাখতে চালক, সহযোগী, যাত্রী, পথচারী ও সাধারণ মানুষকে সচেতন করতে সরকার নানামুখী পদক্ষেপ নিচ্ছে। এর অংশ হিসেবে বুধবার (১২ সেপ্টেম্বর) দুপুর ১২টায় নিরাপদ সড়ক নিশ্চিত করনে বিয়ানীবাজার পৌরশহরে লিফলেট বিতরণ করা হয়। উপজেলা প্রশাসনের উদ্যোগে পৌরশহরে লিফলেট বিতরণ ও শোভাযাত্রা বের করা হয়।

শহরের উত্তরবাজারে অবস্থিত মুক্তিযোদ্ধা কমপ্লেক্স প্রাঙ্গণ থেকে শোভাযাত্রা ও লিফলেট বিতরণ শুরু হয়ে শোভাযাত্রাটি প্রধান সড়ক প্রদক্ষিণ করে।

শোভাযাত্রা ও লিফলেট বিতরণে অংশ নেন উপজেলা পরিষদ চেয়ারম্যান আতাউর রহমান খান, পৌর মেয়র আব্দুস শুকুর, উপজেলা নির্বাহী কর্মকর্তা কাজী আরিফুর রহমান, বিয়ানীবাজার থানার ওসি অবনী শংকর, কৃষি কর্মকর্তা পরেশ চন্দ্র দাস, বিয়ানীবাজার থানার পুলিশ পরিদর্শক (ওসি তদন্ত) জাহিদুল হক, উপজেলা আওয়ামী লীগের তথ্য ও গবেষণা সম্পাদক সালেহ আহমদ বাবুল প্রমুখ।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.