Sylhet Today 24 PRINT

কমলগঞ্জে ছাত্রলীগের সাক্ষরতা অভিযান

কমলগঞ্জ প্রতিনিধি |  ১২ সেপ্টেম্বর, ২০১৮

বাংলাদেশ ছাত্রলীগের দেশব্যাপী সাক্ষরতা অভিযান কর্মসূচির অংশ হিসাবে মৌলভীবাজারের কমলগঞ্জে সাক্ষরতা অভিযান অনুষ্ঠিত হয়।

মঙ্গলবার (১১ সেপ্টেম্বর) সন্ধ্যায় কমলগঞ্জ উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক সাকের আলী সজিবের নেতৃত্বে মাধবপুর বাজারে ৩০ জন নিরক্ষর পুরুষ ও নারীকে স্বাক্ষর শিখানো হয়। পরে তাদের হাতে খাতা ও কলম তুলে দেয়া হয়।

এ সময় উপস্থিত ছিলেন ছাত্রলীগ নেতা জাকির হোসেন পান্না, সুমন আহমেদ, হাসান আহমেদ, নাহিদ বক্ত, হৃদয়, মাসুম, সালমান, বুলবুল আহমেদ প্রমুখসহ ছাত্রলীগের বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.