Sylhet Today 24 PRINT

ছাগল খেতে লোকালয়ে অজগর

মৌলভীবাজার প্রতিনিধি |  ১২ সেপ্টেম্বর, ২০১৮

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে ছাগল খেতে লোকালয়ে এসে জনতার হাতে ধরা পড়েছে একটি বিশাল আকৃতির অজগর সাপ।

বুধবার (১২ সেপ্টেম্বর) ৩টার দিকে শ্রীমঙ্গলের ভানুগাছ রোডে গ্রান্ড সুলতান টি রিসোর্ট এন্ড গলফ্ এর পাশে লিচুবাড়ি এলাকায় মাঠের কাছে একটি ছাগলের চিৎকার শোনা গেলে এলাকাবাসী গিয়ে দেখে বিশাল আকারের একটি অজগর সাপ ছাগলটিকে খাওয়ার জন্য পেঁচিয়ে রেখেছে। এসময় স্থানীয় লোকজন অজগরটিকে তাড়া করলে ছাগলটিকে ছেড়ে পাশের ঝোপঝাড়ে ঢোকে পরে সাপটি।

পরে এলাকাবাসী বন বিভাগ ও বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনকে খবর দিলে তারা অজগরটি উদ্ধার করে। ১২ কেজি ওজনের ছাগল খেতে গিয়ে ধরা পরা অজগরটি লম্বায় প্রায় ১২ ফুট এবং ২০ কেজি ওজনের।  

বন্য প্রাণী সেবা ফাউন্ডেশনের পরিচালক সজল দেব জানান, সাপটিকে প্রাথমিকভাবে সেবা দিয়ে পুনরায় লাউয়াছড়া উদ্যানে ছেড়ে দেয়া হবে।

তিনি জানান, লাউয়াছড়া জাতীয় উদ্যান থেকে খাবার সংকটের কারণে প্রায়ই লোকালয়ে এসে ধরা পড়ছে বিভিন্ন বন্য প্রাণী। কিছুদিন আগেও একই এলাকা থেকে ছাগল খেতে গিয়ে ধরা পরে বিশাল আকারের আরো একটি অজগর।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.