Sylhet Today 24 PRINT

বিশ্বনাথে শিশুকন্যাকে জ্বলন্ত সিগারেটের ছ্যাঁকা, যুবক গ্রেপ্তার

বিশ্বনাথ প্রতিনিধি |  ১৩ সেপ্টেম্বর, ২০১৮

কলোনী মালিকের কু-প্রস্তাবে এক নারী রাজি না হওয়ায় তার একবছর ৪মাস বয়সী শিশুকন্যাকে নির্যাতনের অভিযোগ পাওয়া গেছে।

নুছরাত ফারিয়া নামের ওই শিশুটির ডান পায়ের উরুর উপরিভাগ ও গোপনাঙ্গের ভেতরে জ্বলন্ত সিগারেটের ছ্যাঁকা দিয়ে অমানবিক নির্যাতন করা হয়েছে। শুধু তাই নয়, গোপনাঙ্গে মরিচের গুড়াও দেওয়া হয়েছে। এমন অভিযোগ এনে মঙ্গলবার রাতে সিলেটের বিশ্বনাথ থানায় লিখিত অভিযোগ দিয়েছেন শিশুকন্যার মা মিনারা বেগম। তিনি উপজেলার শ্রীপুর পাঁচঘরী গ্রামের দিনমজুর বাবুল মিয়ার স্ত্রী।

অভিযোগের প্রেক্ষিতে বুধবার দুপুরে লিয়াকত আলী (৩১) নামের এক যুবককে গ্রেপ্তার করেছে থানা পুলিশ। তিনি উপজেলার রামপাশা ইউনিয়নের কাদিপুর গ্রামের মৃত আছকন্দর আলীর ছেলে।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানাগেছে, প্রায় ১৭দিন আগে স্বামী বাবুল মিয়ার সঙ্গে অভিমান করে ছেলে এমরান আহমদ ও ওই শিশুকন্যাকে নিয়ে বাড়ি ছাড়েন মিনারা বেগম। ঘুরতে ঘুরতে কাদিপুরস্থ বিশ্বনাথ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পাশে অভিযুক্ত লিয়াক আলীর কলোনীতে ভাড়াটিয়া হিসেবে আশ্রয় নেন তিনি। গত রোববার লিয়াকত আলী কলোনীতে গিয়ে মিনারাকে কু-প্রস্তাব দেন।  আর এতে রাজি না হওয়ায় পরদিন সোমবার সন্ধ্যায় তার ১৪মাসের শিশুকন্যাকে সিগারেটের ছ্যাঁকা দেয় সে। এ ঘটনার পর স্থানীয় কিছু লোক সালিশ বৈঠকের মাধ্যমে ক্ষতিপুরণ দেওয়ার কথা বলে বিষয়টি ধামাচাপা দিতে চাইলেও সফল হননি তারা।

এ প্রসঙ্গ থানার ওসি শামসুদ্দোহা পিপিএম ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, অভিযোগের প্রেক্ষিতে তাকে গ্রেপ্তার করা হয়েছে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.