শ্রীমঙ্গল প্রতিনিধি | ১৩ সেপ্টেম্বর, ২০১৮
মৌলভীবাজারের শ্রীমঙ্গলে তিনটি শিক্ষা প্রতিষ্ঠানের সামনে অবস্থিত শ্রীমঙ্গল পৌরসভার ময়লা আবর্জনা ফেলার ভাগাড় স্থানান্তরের দাবিতে মানববন্ধন করা হয়েছে।
বৃহস্পতিবার (১৩ সেপ্টেম্বর) সকালে শ্রীমঙ্গল কলেজ রোডস্থ ময়লার ভাগাড়ের সামনে মানববন্ধনের আয়োজন করে এলাকাবাসীসহ আন্দোলনরত সহস্রাধিক ছাত্র-ছাত্রী, সচেতন নাগরিক এবং অভিভাবকরা।
উল্লেখ্য, গত ২-৩ বছর ধরে এই ভাগাড়টি সরানোর দাবিতে ক্রমাগত আন্দোলন করে যাচ্ছে শিক্ষার্থী ও বিভিন্ন পরিবেশবাদী এবং অভিভাবকরা।