Sylhet Today 24 PRINT

বড়লেখায় মোটরসাইকেল চুরির চেষ্টাকালে যুবক আটক

বড়লেখা প্রতিনিধি |  ১৪ সেপ্টেম্বর, ২০১৮

মৌলভীবাজারের বড়লেখায় মোটরসাইকেল চুরির চেষ্টাকালে এক যুবককে আটকের পর গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ করেছেন স্থানীয় জনতা। আটক হওয়া ওই যুবকের নাম মারুফ হোসেন (২৮)। সে সিলেটের বিশ্বনাথ উপজেলার চানশিরকাপন এলাকার মৃত আরিফ মিয়ার ছেলে।

শুক্রবার (১৪ সেপ্টেম্বর) সন্ধ্যা সাড়ে সাতটার দিকে এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, বড়লেখা পৌরশহরের মসজিদ মার্কেটের সামনে কয়েকটি মোটরসাইকেল রাখা ছিল। এরমধ্যে একটি মোটরসাইকেলের লক খোলার চেষ্টা করেন মারুফ। এতে প্রত্যক্ষদর্শী কয়েকজনের সন্দেহ হয়। তারা ‘চোর’ বলতেই সে দৌঁড় দেয়। একপর্যায়ে স্থানীয় লোকজন তাকে ধাওয়া করে আটক করেন। এসময় উত্তেজিত জনতা তাকে গণধোলাই দেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। পরে মারুফকে পুলিশের হাতে সোপর্দ করা হয়।

বড়লেখা থানার উপ-পরিদর্শক (এসআই) অমিতাভ দাস তালুকদার রাত সাড়ে ৯টায় মোটরসাইকেল চোরকে আটকের বিষয়টি নিশ্চিত করেছেন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.