জৈন্তাপুর প্রতিনিধি | ১৫ সেপ্টেম্বর, ২০১৮
জৈন্তাপুর উপজেলায় গ্রাহকদের সেবার মান বৃদ্ধিসহ জনকল্যাণে কাজ করার লক্ষে ফারইস্ট ইসলামী লাইফ ইনস্যুরেন্স কোম্পানি লি. আয়োজিত এক সুধী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (১৪ সেপ্টেম্বর) বিকেলে উপজেলা সদরে কোম্পানির নিজস্ব অফিসে এই সভা অনুষ্ঠিত হয়।
এতে সভাপতিত্ব করেন কানাইঘাট জোন ইনচার্জ ডা. মো. আব্দুস সবুর। অনুষ্ঠানে প্রধান আলোচক ছিলেন বিভাগীয় ইনচার্জ হিফজুর রহমান।
বিশেষ অতিথি ছিলেন বিশিষ্ট সমাজসেবী আলহাজ্ব ফরিদ উদ্দিন আহমদ, সিলেট সার্ভিস সেন্টারের ইনচার্জ মস্তাক হোসেন, জৈন্তাপুর অনলাইন প্রেসক্লাব সভাপতি এম.এম রুহেল, জৈন্তাপুর প্রেসক্লাব সাধারণ সম্পাদক নূরুল ইসলাম।
সভা পরিচালনা করেন জৈন্তাপুর ইনচার্জ ইউসুফ পাটোয়ারী। পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন হাফিজ বিলাল উদ্দিন। সংগীত পরিবেশন করেন মো. পিয়ার হোসেন।
এ সময় উপস্থিত ছিলেন সমাজসেবী লোকমান হোসেন, জৈন্তাপুর ইমাম সমিতির সভাপতি মাওলানা সামছুল ইসলাম, জৈন্তাপুর প্রেসক্লাবের প্রচার ও প্রকাশনা সম্পাদক শাহজাহান কবির খান ও জৈন্তাপুর প্রেসক্লাব সদস্য গোলাম সরওয়ার বেলাল।