Sylhet Today 24 PRINT

মৌলভীবাজারে ‘ইয়ুথ সোশ্যাল অর্গানাইজেশন’ এর বৃক্ষরোপণ

মৌলভীবাজার প্রতিনিধি |  ১৫ সেপ্টেম্বর, ২০১৮

'সকলে মিলে বৃক্ষরোপণ করি, সুখী-সমৃদ্ধ স্বদেশ গড়ি' এই স্লোগানকে সামনে রেখে 'ইয়ুথ সোশ্যাল অর্গানাইজেশন অব মৌলভীবাজার' এর বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১৫ সেপ্টেম্বর) মৌলভীবাজার সরকারি স্কুল প্রাঙ্গণে এ বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করেন মৌলভীবাজারের জেলা প্রশাসক মো. তোফায়েল ইসলাম।

এ সময় জেলা প্রশাসক বলেন, পরিবেশের ভারসাম্য রক্ষায় বৃক্ষরোপণ কর্মসূচি জোরদার করার মাধ্যমে দেশের সবুজ উন্নয়ন নিশ্চিত করতে হবে। পরিবেশগত সুরক্ষা এবং জীববৈচিত্র্য রক্ষায় গুরুত্ব দিতে হবে। টেকসই সবুজ প্রবৃদ্ধির জন্য পরিবেশ সুরক্ষায় সকলকে এগিয়ে আসতে হবে। আমাদের নিজেদের ও ভবিষ্যৎ প্রজন্মের স্বার্থে প্রাকৃতিক সম্পদের যথাযথ ব্যবহার এবং সংরক্ষণ করতে হবে।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৌলভীবাজার সরকারি স্কুলের প্রধান শিক্ষক মোহাম্মদ ফজলুর রহমান, বিআইএসের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান এম. মুহিবুর রহমান মুহিব, মৌলভীবাজার সরকারি স্কুলের সিনিয়র শিক্ষক এএএম মওদুদ, রোটারেক্ট ক্লাব অব মৌলভীবাজার টি সিটির চার্টার প্রেসিডেন্ট সোয়েব আহমদ।

এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের আহবায়ক ওয়াসিম আহমেদ নিশান ও শেখ হাবিবুর রহমান হাবিবের সঞ্চালনায় উপস্থিত ছিলেন সংগঠনের নির্বাহী সদস্য ফরহাদ চৌধুরী, ইশতিয়াক চৌধুরী, এস এম বশির, পিকলু, বোরহান উদ্দিন, আব্দুল আজিজ, সাগর কর, ফাজায়েল ইসলাম, ফয়েজ আহমদ, ফাহিমা, মুক্তি, ফারহান এ বকর, মাহদি হাসান, তোফায়েল ইসলাম, আসাদুর রহমান আনাস, সামির আহমদ, সজিব, আফজল, সাদিকুল ইসলাম অপু, মিফতাউল ইসলাম প্রমুখ।

উল্লেখ্য, ইয়ুথ সোশ্যাল অর্গানাইজেশনর আহবায়ক বলেন প্রাকৃতিক ভারসাম্য রক্ষায় সকল শ্রেণী পেশার মানুষকে পরিবেশ সম্পর্কে সচেতন ও পরিবেশ সুরক্ষায় উদ্যোগী হতে হবে এবং ইয়ুথ সোশ্যালের পক্ষ থেকে বিভিন্ন স্কুল, কলেজ ও ধর্মীয় প্রতিষ্ঠানে বৃক্ষরোপণের পাশাপাশি ছাত্র/ছাত্রীদের মাঝে এসব গাছের চারা বিতরণ কর্মসূচি অব্যাহত থাকবে।

পরিশেষে ইয়ুথ সোশ্যাল অর্গানাইজেশনের পক্ষ থেকে জেলা প্রশাসককে সম্মাননা স্মারক প্রদান করা হয়।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.